News Flash

  • Home
  • Uncategorized
  • উভয় ভারতীয় ভ্যাকসিন নিরাপদ ও কার্যকরী : হর্ষ বর্ধন
Image

উভয় ভারতীয় ভ্যাকসিন নিরাপদ ও কার্যকরী : হর্ষ বর্ধন

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): ভারতীয় ভ্যাকসিনকে ফের নিরাপদ ও কার্যকরী দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। একইসঙ্গে যাঁদের মনে ভ্যাকসিন নিয়ে নানা প্রশ্ন রয়েছে, তাঁদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে যা প্রচার হচ্ছে, তা বিশ্বাস করবেন না।” মঙ্গলবার সকালে দিল্লির হার্ট ও ফুসফুস ইনস্টিটিউটে করোনাভাইরাসের দ্বিতীয় দফার ডোজ নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এবং তাঁর স্ত্রী নুতন গোয়েল। দ্বিতীয় দফার ডোজ নেওয়ার পর হর্ষ বর্ধন জানিয়েছেন, “প্রথম দফার ডোজ নেওয়ার পর, কোনও পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করিনি আমরা। উভয় ভারতীয় ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকরী। ভ্যাকসিন নিয়ে এখনও বহু মানুষের সন্দেহ রয়েছে। তাঁদের কাছে আমার অনুরোধ, হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে যা প্রচার হচ্ছে, তা বিশ্বাস করবেন না।”
করোনাভাইরাসের টিকা নেওয়ার পরও অনেকেই কোভিড-সংক্রমিত হয়েছেন, এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “ভ্যাকসিন নেওয়ার পরও কোভিড-১৯ সংক্রমিত হওয়ার সামান্য কয়েকটি ঘটনা সামনে এসেছে। ভ্যাকসিন নেওয়ার পরও যদি কেউ আক্রান্ত হন, তাঁদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার অথবা আইসিইউ ওয়ার্ডে ভর্তি হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।” ভারতে বিগত কিছু দিন করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, সবথেকে বেশি চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র, তারপরেই রয়েছে পঞ্জাব, গুজরাট প্রভৃতি রাজ্য। দেশবাসীকে আশ্বস্ত করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, “বিগত ২৮ দিনে ভারতের ৪৩০টি জেলায় নতুন করে একটিও করোনা-আক্রান্তের খবর মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে আত্মতুষ্টি হওয়ার প্রয়োজন নেই।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top