News Flash

  • Home
  • Uncategorized
  • দি ত্রিপুরা শপস অ্যাণ্ড এস্টাব্লিশমেন্টস সংশোধনী বিল বিধানসভায় গৃহীত
Image

দি ত্রিপুরা শপস অ্যাণ্ড এস্টাব্লিশমেন্টস সংশোধনী বিল বিধানসভায় গৃহীত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ শ্রমিক ও মালিকদের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থেই দি ত্রিপুরা শপস অ্যাণ্ড এস্টাব্লিশমেন্টস (ফিফ্থ অ্যামেণ্ডমেন্ট) বিল, ২০২১ (দি ত্রিপুরা বিল নং ৬ অব ২০২১) গ্রহণ করার জন্য বিধানসভায় উত্থাপন করা হয়েছে৷ এই বিল গৃহীত হলে শ্রমিকদের কোনও ক্ষতি হবে না৷ আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে এই বিলের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ আলোচনার পর বিলটি সর্বসম্মতভাবে গৃহীত হয়৷


এই বিলটি অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বিলটি বিধানসভায় উত্থাপন করেন৷ বিলটির উপর আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজ্যে ইন্সপেক্টর রাজ শেষ করতে চাইছে৷ যদি শ্রমিকদের কোনও সমস্যা হয় তবে তা সমাধানের জন্য শ্রম দপ্তর রয়েছে৷ শ্রমিকগণ সমস্যা সমাধানের জন্য শ্রম দপ্তরে আবেদন করতে পারেন৷ বিভিন্ন শ্রমিক সংগঠনও এ বিষয়ে আলোচনা করতে পারে৷ শ্রমিক মালিক সবার সুুবিধার জন্যই এই আইন৷ প্রসঙ্গক্রমে তিনি ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স, বীমার সুুযোগের কথাও তুলে ধরেন৷

বিলটি উত্থাপনের পর আইনমন্ত্রী রতনলাল নাথ বিলের পক্ষে আলোচনা করেন৷ আলোচনায় অংশ নিয়ে বিধায়ক তপন চক্রবর্তী বলেন, এই বিল গৃহীত হলে শ্রমিকদের সমস্যা হবে৷আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে আলোচনার পর ‘দি পেমেন্ট অব গ্র্যাচুইটি (ত্রিপুরা অ্যামেণ্ডমেন্ট) বিল, ২০২১ (দি ত্রিপুরা বিল নং ৭ অব ২০২১)’ বিলটিও সর্বসম্মতভাবে গৃহীত হয়৷ বিধানসভায় পাশ করার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিলটি সভায় উত্থাপন করেন৷ তিনি সভাকে আশ্বস্ত করে বলেন, রাজ্য সরকার গ্র্যাচুইটি দেবে না বা বন্ধ করে দেবে একথা বিলে বলা হয়নি৷ বিলটি সভায় উত্থাপনের পর আলোচনা করেন বিধায়ক ভানুলাল সাহা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top