News Flash

  • Home
  • Uncategorized
  • মামলা হলেও গ্রেপ্তার হচ্ছে না প্রেমিক ক্ষোভে ফঁুসছেন মৃতার আত্মীয় পরিজনরা
Image

মামলা হলেও গ্রেপ্তার হচ্ছে না প্রেমিক ক্ষোভে ফঁুসছেন মৃতার আত্মীয় পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ মার্চ৷৷ মা-বাবার আর্তনাদ একটাই উদ্দেশ্য একমাত্র কন্যার সাথে যে প্রতারণা করেছে দোষীর কঠোর শাস্তি দাবি৷ ঘটনা কমলাসাগর বিধানসভা দেবীপুর রাজারটলা এলাকায়৷ তার পাশাপাশি মামলার চারদিন পরেও অভিযুক্তকে গ্রেফতার করেনি মধুপুর থানার পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় গত ২ বছর পূর্বে কমলাসাগর বিধানসভা দেবীপুর রাজারটিলা এলাকার দিলীপ দাসের কন্যা মামুন দাস লেখা পড়ার সুবাদে অর্থাৎ বিএড করার লক্ষ্যে কলকাতা চলে যায়৷


সেখানে গিয়ে মেলাঘর কেমতলি লেডার্মুা এলাকার সুবল দাসের ছেলে দীপক দাসের সাথে সম্পর্ক হয়৷ পরবর্তী সময়ে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়৷ এই ব্যাপারটি দুপক্ষের জানাজানি হয়ে যায়৷ দু’পক্ষের পক্ষ থেকেই লেখাপড়ার পরবর্তী সময়ে তাদের বিয়ে দেওয়া হবে জানিয়ে দেয়৷ পরবর্তী সময়ে গত তিন মাস যাবৎ মামুন দাসের সাথে তার প্রেমিক দীপক দাস প্রতারণা করে আসছে৷ শুধু তাই নয় বারবার ব্ল্যাকমেলিং করে আসছে তার পাশাপাশি৷ সামাজিক মাধ্যমে ভালোবাসার সুবাদে যেসকল ছবি তুলেছিল সেই ছবি গুলো পোস্ট করে দিয়েছে এবং সরাসরি বলে দেয় মামুন দাসকে বিয়ে করতে পারবে না৷

পরবর্তী সময়ে প্রেমিকা মামুন দাস দেবীপুর রাজারটিলা এলাকার নিজ বাড়িতে দ্বিতল বিশিষ্ট পাকা ভবনের উপরে বিষ পানে আত্মহত্যা করে৷ যদিও আজ পর্যন্ত যে জায়গার মধ্যে বিষ পানে আত্মহত্যা করেছে তার জুতো, টুথব্রাশ এবং বিষাক্ত কীটনাশক ওষুধের বোতলের ছিপি পর্যন্ত ওই জায়গায় রয়েছে৷ কিন্তু মা বাবা মেনে নিতে পারেনি৷ যার পরিপ্রেক্ষিতে সর্বদায় মা-বাবা কান্নায় ব্যস্ত হয়ে পড়েছেন৷ দীপক দাসের কঠোর শাস্তির দাবি তুলেছেন একমাত্র কন্যা হারিয়ে৷ মা বার বার জ্ঞান হারিয়ে ফেলেছেন এবং দীপক দাসের কঠোর শাস্তির দাবি তুলেছেন৷


তাদের একটাই বক্তব্য তাদের কন্যার মত যাতে অন্য কারোর যাতে এরূপ ঘটনা না ঘটে৷ জানা যায় প্রেমিক দীপক দাসের মা বর্তমান শাসক দলের কেমতলি এলাকার পঞ্চায়েত প্রধান৷ তার বাবা কেমতলি এলাকার শাসক দলের একনিষ্ঠ কর্মী৷ মৃতার পরিবারের বক্তব্য মামলার চারদিন পরেও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি মধুপুর থানার পুলিশ৷ গ্রেপ্তার না করলে আদালতের দ্বারস্থ হবে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top