News Flash

  • Home
  • Uncategorized
  • আউটসোর্সিংয়ের বিরুদ্ধে বামপন্থী যুবদের মিছিল
Image

আউটসোর্সিংয়ের বিরুদ্ধে বামপন্থী যুবদের মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ সরকারি দপ্তরে আউটসোর্সিং এ নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বামপন্থী ছাত্রযুবরা শুক্রবার প্যারাডাইস চৌমুহনীতে আধ ঘন্টার প্রতীকী গণ অবস্থান সংঘটিত করেছে৷ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের শুরুর দিনেই রাজধানী আগরতলা শহরের প্যারাডাইস চৌমুহনীতে প্রতীকী আধাঘন্টার গণবস্থান সংগঠিত করেছে ছাত্র যুব সংগঠন৷ এদিন রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়৷রাজ্য সরকার আউটসোর্সিং এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তের প্রতি লিপি প্রকাশ্য রাজপথে পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে বাম ছাত্র যুব সংগঠন৷

বিধানসভা অধিবেশন শুরুর দিনেই এ ধরনের প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করার কারণ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন,চলতি বিধানসভা অধিবেশনেই যাতে রাজ্য সরকার আউটসোর্সিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় সে জন্যই বিধানসভা অধিবেশন শুরুর দিনে এ ধরনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷রাজ্য সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার করে না নিলে তারা রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷শুধু রাজধানী আগরতলা শহরে নয়, রাজ্যের বিভিন্ন স্থানে বাম ছাত্র যুব সংগঠন আজকের দিনে এই প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে বলেও জানিয়েছেন তিনি৷টি ওয়াই এফ নেতা অমলেন্দু দেববর্মা বলেন,ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে জনগণ রাজ্য সরকারকে এ ধরনের জনবিরোধী সিদ্ধান্তের যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছেন৷বিগত তিন বছরে বিজেপি আইপিএফটি জোট সরকার যেসব কাজ করেছে তার যোগ্য জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top