News Flash

  • Home
  • Uncategorized
  • হাপানিয়ায় হোটেলে লাঞ্ছিত মহিলাসাফাইকর্মী, প্রতিবাদে ব্যাপক ভাঙচুর
Image

হাপানিয়ায় হোটেলে লাঞ্ছিত মহিলাসাফাইকর্মী, প্রতিবাদে ব্যাপক ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ হাপানিয়ায় নির্মলা হোটেলে আগরতলা পুর নিগমের মহিলা সাফাই কর্মীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে৷ ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ যে কোন শহর, নগর কিংবা স্থানীয় এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন সাফাই কর্মীরা৷


প্রতিদিনের জমানো ময়লা, আবর্জনা, হোটেল রেস্তোরা ও দোকানপাটের আবর্জনা সবকিছুই পরিষ্কার-পরিচ্ছন্ন করেন সাফাই কর্মীরা৷ রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে তারা এসব কাজ করে থাকেন৷ ভয়ঙ্কর করোনা সংক্রমণ জনিত পরিস্থিতিতেও আগরতলা শহর রাজ্যের সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করে গেছেন সাফাই কর্মীরা৷ সমাজের বিভিন্ন অংশের মানুষজন তাদের কাজ কর্মের প্রশংসা করেছেন৷ বিনিময়ে তারা যে টাকা পয়সা পান তা নিতান্তই নগণ্য৷ তদুপরি মাঝেমধ্যেই নানা স্থানে এইসব কর্মীদের উপর হামলা এবং অকথ্য ভাষায় গালাগাল দেওয়ার ঘটনা ঘটেই চলেছে৷


এটা কোনভাবেই কাম্য হতে পারে না৷ সুস্থ ও সভ্য সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা জীবনের ঝুঁকি নিয়ে এসব কাজ করে চলেছেন তাদের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷ শনিবার হাঁপানিযায় এক মহিলা সাফাই কর্মী লাঞ্ছিত হয়েছেন৷ জানা যায় একটি হোটেল ও রেস্টুরেন্টের কাছ থেকে আবর্জনা তুলে আনতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয় এমনকি লাঞ্ছিত করা হয়৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য সাফাই কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷


কিছুক্ষণের জন্য কাজকর্ম বন্ধ রেখে অন্যান্য কর্মীরা সেখানে ছুটে আসেন৷ খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে আসে৷মহিলা সাফাই কর্মীর সঙ্গে অভব্য আচরণ এবং লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷আমতলী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top