News Flash

  • Home
  • Uncategorized
  • আশঙ্কাই সত্যি হল, অভিনেতা রণবীর কাপুর করোনা-সংক্রমিত
Image

আশঙ্কাই সত্যি হল, অভিনেতা রণবীর কাপুর করোনা-সংক্রমিত

মুম্বই, ৯ মার্চ (হি.স.): যেমনটা আশঙ্কা করা হয়েছিল, তাই হল! করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। মঙ্গলবার রণবীরের মা নীতু কাপুর এমনটাই জানিয়েছেন। অসুস্থ ছিলেন রণবীর কাপুর, তিনি নিভৃতবাসে রয়েছেন। যদিও তাঁর অসুস্থতার কারণ সম্পর্কে সোমবার রাত পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য মেলেনি। জল্পনা চলছিল, করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন রণবীর কাপুর। অবশেষে মঙ্গলবার রণবীরের মা নীতু কাপুর জানিয়েছেন, “রণবীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।”
২০২১ সালের শুরু থেকে একাধিক নতুন ছবিতে কাজ শুরু করেছেন রণবীর। ‘শামসেরা’, ‘ব্রহ্মাস্ত্র’, পরিচালক লব রঞ্জনের পরবর্তী ছবি এবং ‘অ্যানিমাল’। এ দিকে করোনার দাপট ফের বেড়েছে মুম্বইয়ে। মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আর্জি জানানো হয়েছে সরকারের তরফে। এরইমধ্যে রণবীর অসুস্থ হয়ে পড়েছিলেন। ভাইপোর অসুস্থতার তাঁর কাকা রণধীর স্বীকারও করেছিলেন। মঙ্গলাবার রণবীরের মা নীতু কাপুর জানিয়েছেন, “রণবীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।” প্রসঙ্গত, কয়েক মাস আগে রণবীরের মা অভিনেত্রী নীতু কাপুর কোভিড আক্রান্ত হয়েছিলেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top