News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মনির্ভর ভারতের কেন্দ্রে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে আগরতলার : মোদী
Image

আত্মনির্ভর ভারতের কেন্দ্রে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে আগরতলার : মোদী

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): আত্মনির্ভর ভারতের কেন্দ্রস্থলে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে আগরতলার। মঙ্গলবার ত্রিপুরায় বেশি কিছু উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করার পর এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে কেন্দ্র ও রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার থাকলে, সংশ্লিষ্ট রাজ্যের কী উপকার হয় তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ত্রিপুরার জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “৩ বছরে আগে নতুন ইতিহাস রচনা করেছিলেন আপনারা এবং দেশকে দৃঢ় বার্তা দিয়েছিলেন। কয়েক দশকের নেতিবাচক শক্তিকে অপসারণ করে ত্রিপুরার জনগণ নতুনের সূচনা করেছিলেন। ২০১৭ সালে আপনারা ত্রিপুরার প্রগতির জন্য ডবল ইঞ্জিন সরকার আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। ডবল ইঞ্জিন সরকারের আনার সিদ্ধান্তের জন্য যে পরিনাম পেয়েছেন, তা এখন আপনাদের সামনে।”
প্রধানমন্ত্রী বলেছেন, বিগত ৬ বছরে কেন্দ্রীয় সরকারের থেকে ত্রিপুরাকে অর্থপ্রদান বৃদ্ধি করা হয়েছে। পিএম কিসান সম্মান নিধি এবং আয়ুষ্মান ভারত যোজনা ত্রিপুরার কৃষক এবং অভাবীদের সহায়তা করছে। নতুন বাড়ি পাওয়ার ক্ষেত্রে দরিদ্রদের সহায়তা করছে ডবল-ইঞ্জিনের সরকার। ৪০ হাজার দরিদ্র পরিবার নিজেদের নতুন বাড়ি পেয়েছেন। ত্রিপুরার জন্য ৮০ হাজারের বেশি নতুন বাড়ি অনুমোদিত হয়েছে, ত্রিপুরা ভারতের ৬টি রাজ্যের মধ্যে একটি যেখানে নতুন প্রযুক্তিতে বাড়ি তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী এদিন বলেন, ২০১৭ সালের আগে পর্যন্ত ত্রিপুরার ৫.৮০ লক্ষ বাড়িতে গ্যাস কানেকশন ছিল। বর্তমানে রাজ্যের ৮.৫০ লক্ষ বাড়িতে গ্যাস কানেকশন রয়েছে। ত্রিপুরার প্রায় সমস্ত গ্রামে এখন শৌচালয় রয়েছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারতের কেন্দ্রস্থলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগরতলার। স্মার্ট প্রযুক্তির সাহায্যে সদ্য নির্মিত ইন্টিগ্রেটেড কমান্ড সেন্টার রাজ্যের ফেসিলিটি নিয়ন্ত্রণে সহায়তা করবে। মোদীর কথায়, যখন প্রতিটি ঘরে জল, বিদ্যুৎ ও স্বাস্থ্য সুবিধা পৌঁছয় তখন আমাদের উপজাতি অঞ্চলের বিশেষ সুবিধা হয়। কেন্দ্র ও ত্রিপুরা সরকার সেই কাজই করছে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top