News Flash

  • Home
  • Uncategorized
  • বার্ধক্য ভাতা পাচ্ছেন না বৃদ্ধা, ক্ষোভ
Image

বার্ধক্য ভাতা পাচ্ছেন না বৃদ্ধা, ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ ।। জীবিত বৃদ্ধাকে মৃত দেখিয়ে বার্ধক্য ভাতা কেটে দেওয়া হল। অমানবিক এই ঘটনা ঘটেছে কমলাসাগর বিধানসভা এলাকার মধুপুরে।কমলাসাগর বিধানসভা এলাকার এক বৃদ্ধা মহিলা বামফ্রন্ট সরকারের আমল থেকেই বার্ধক্য ভাতা পেয়ে আসছেন। ওই বৃদ্ধার নাম জ্ঞানদা সুন্দরী নম:। তাঁর স্বামীর পুত্র কেউ জীবিত নেই। পুত্রবধূ থাকলেও মানসিক ভারসাম্যহীন। তাঁর একমাত্র কন্যাও স্বামীহারা। বয়সের ভারে ন্যুজ ওই বৃদ্ধা শেষ পর্যন্ত মেয়ের কাছে আশ্রয় নিয়েছেন। বৃদ্ধা জানান, তিনি বক্সনগর ব্লকের খনকা টিলা পূর্বপাড়া ৫ নম্বরওয়ার্ডে বসবাস করতেন। বামফ্রন্ট সরকারের আমলে তাকে ১০ কেজি করে চাল এবং ৫০০ টাকা বয়স্ক ভাতা দেওয়া হতো। চার বছর আগে তিনি চলে আসেন কোনাবন এলাকায় ছেলের কাছে। তখন ভাতার ব্যাংকের বই পরিবর্তন করে মধুপুর গ্রামীণ ব্যাংকে নিয়ে আসা হয়। এখানে এসেও তিনি ভাতা পেয়েছেন। ছেলে মারা যাওয়ার পর তিনি চলে আসেন মধুপুরে মেয়ে পারুল সরকারের বাড়িতে। গত চার মাস ধরে তিনি ভাতা পাচ্ছেন না। খোঁজ খবর নিয়ে জানা গেছে, তাকে মৃত দেখিয়ে ভাতার টাকা কেটে দেওয়া হয়েছে। ভাতা না পেয়ে অসহায় হয়ে পড়েছেন বৃদ্ধা। তিনি কান্নায় ভেঙ্গে পড়েছেন। অসহায় ওই বৃদ্ধা পুনরায় ভাতা চালু করার জন্য তিনি সরকার ও প্রশাসনের কাছে  দাবি জানিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top