News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনের দামামা বাজল ভোট ৪ এপ্রিল, গণনা ৮ এপ্রিল
Image

এডিসি নির্বাচনের দামামা বাজল ভোট ৪ এপ্রিল, গণনা ৮ এপ্রিল

আগরতলা, ২ মার্চ (হি. স.)৷৷ ত্রিপুরায় উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ(টি টি এ এ ডি সি) নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়েছে৷ ৪ এপ্রিল এডিসি-তে ভোট হবে৷ গণনা হবে ৮ এপ্রিল৷ আজ বিকেলে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিলেন রাজ্য নির্বাচন কমিশনার এম এল দে৷ তাঁর কথায়, এডিসি-তে ২৮ টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তাতে, ২৫ টি আসন জনজাতি সংরক্ষিত এবং বাকি তিনটি সাধারণ আসন রয়েছে৷ সাথে তিনি যোগ করেন, এডিসি নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৮ লক্ষ ৬৫ হাজার ৪১ জন৷ তার মধ্যে পুরুষ ৪ লক্ষ ৩৬ হাজার ৫৪৮ জন এবং মহিলা ভোটার ৪ লক্ষ ২৮ হাজার ৪৯০ জন রয়েছেন৷ তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিন জন৷ তিনি জানান, এডিসি নির্বাচনে ইভিএম ব্যবহৃত হবে৷ তবে, ভিভিপ্যাট ব্যবহারের কোন আইন নেই৷


এদিন তিনি জানান, ২০২০ সালের ১৭ মে এডিসি-র মেয়াদ সমাপ্ত হয়েছে৷ কিন্ত, করোনা-র প্রকোপের কারণে প্রস্তুত থাকা সত্বেও নির্বাচন করা সম্ভব ছিল না৷ তাই, রাজ্যপাল এডিসি-র দায়িত্বভার গ্রহণ করেন এবং প্রশাসন পরিচালনায় প্রশাসক-র নিযুক্তি দেন৷ তিনি বলেন, বর্তমানে ত্রিপুরায় পরিবেশ নির্বাচনের অনুকুল হয়েছে৷ তাই, নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন৷ তাঁর কথায়, এডিসি-তে ২৮ টি আসনে ২৫ টি রয়েছে জনজাতি সংরক্ষিত এবং ৩ টি আসন সাধারণ শ্রেণীভুক্ত৷ তাঁর দাবি, মাছমারা, দশদা-কাঞ্চনপুর এবং মনু-ছৈলেংটা ওই তিনটি আসন সাধারণ শ্রেণীভুক্ত৷

তিনি বলেন, ত্রিপুরায় প্রায় সমস্ত মহকুমায় এডিসি এলাকা রয়েছে৷ শুধু মাত্র সদর মহকুমা কোন এডিসি এলাকা নেই৷ তিনি বলেন, ইতিমধ্যে সমস্ত জেলাশাসকের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক হয়েছে৷ সমস্ত জেলাশাসক-দের জেলা নির্বাচন আধিকারিক হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে৷ তাঁরা কমিশনের নির্দেশাবলী পালন করবেন এবং রিটার্নিং অফিসার-দের সঠিকভাবে কাজে সহায়তা দেবেন৷ তাঁর কথায়, ত্রিপুরায় ১৬ টি মহকুমায় এডিসি-র বিরাট এলাকা রয়েছে৷ তাই, ওই ১৬ জন মহকুমা শাসক-কে রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে৷ বাকি ৭ জন মহকুমা শাসক রিটার্নিং অফিসার-দের সহায়তা করবেন৷
এদিকে, কমিশন পুলিশ সেক্টর ম্যাজিস্ট্রেট নিযুক্ত করবে বলে রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন৷ তিনি বলেন, এডিসি নির্বাচন-কে ঘিরে ২৭৪ জন পুলিশ সেক্টর ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হবে৷ তাদের মধ্যে ২১০ জন নির্দিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রের দায়িত্বে থাকবেন৷


রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, এডিসি নির্বাচনে ১০৬০ টি স্থানে ১২৪৪ টি ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে৷ এছাড়া, ওই নির্বাচনে ১৭ জন অবসার্ভার নিযুক্ত করা হবে৷ এদিন তিনি জানিয়েছেন, গত বছরই ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছিল৷ কিন্ত, নির্বাচন পিছিয়ে যাওয়ায় নতুন করে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে৷ গত ২৩ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে৷ তিনি জানান, এডিসি নির্বাচনে ৮ লক্ষ ৬৫ হাজার ৪১ জন ভোটার রয়েছেন৷ তাদের পুরুষ ৪ লক্ষ ৩৬ হাজার ৫৪৮ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৪ লক্ষ ২৮ হাজার ৪৯০ জন৷ এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন৷


এদিকে, গণনার জন্য মহকুমা মুখ্য কার্যালয়গুলি-কে নির্দিষ্ট করা হয়েছে৷ এক্ষেত্রে ১৬ টি মহকুমা মুখ্য কার্যালয়ে গণনা হবে৷ রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, এডিসি নির্বাচন ইভিএম-এ সম্পন্ন হবে৷তার জন্য প্রয়োজনীয় ইভিএম-র ব্যবস্থা করা হয়েছে৷ শুধু তাই নয়, ভোট কর্মী-দের ইভিএম-র মহড়া এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷


তাঁর কথায়, করোনা পরিস্থিতি-তে সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে৷ প্রত্যেকটি রাজনৈতিক দল এবং ভোটার-দের সেই নির্দেশিকা পালন করতে হবে৷ তিনি জানান, নির্বাচনী জমায়াতের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ কোভিড নির্দেশিকা মেনেই নির্বাচনী জমায়েতের অনুমতি দেওয়া হবে৷ এক্ষেত্রে প্রশাসনিক আধিকারিক-রা সব দিকে নজর রাখবেন৷ তিনি জানান, ইভিএম পরীক্ষা, ইভিএম ব্যবহার, মনোনয়ন জমা দেওয়া, স্ক্রুটিনি, মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ভোটের গণনা-য় ভিডিওগ্রাফী করা হবে৷
আজ তিনি জানিয়েছেন, ৪ মার্চ ভোটের বিজ্ঞপ্তি জারি হবে৷ রিটার্নিং অফিসার-রা নিজ নিজ স্থানে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে মনোনয়ন পত্র জমা নেওয়ার আহবান করবেন৷ মনোনয়ন জমা দেওয়ার অন্তিম তারিখ ১২ মার্চ৷ ১৫ মার্চ স্ক্রুটিনি করা হবে৷ ১৭ মার্চ মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ৷ তিনি জানান, এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল৷ সকাল ৭ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে৷ প্রয়োজনে পুন: ভোটের জন্য ৭ এপ্রিল স্থির করা হয়েছে৷ ৮ এপ্রিল গণনা সম্পন্ন হবে৷ তিনি বলেন, ১৩ এপ্রিল-র মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত করতে হবে৷ এদিন তিনি জানান, আজ নির্বাচন ঘোষণার সাথে এডিসি এলাকায় আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাবে৷ ফলে, আসন্ন বাজেট অধিবেশনে বাজেট ভাষণে এডিসি এলাকা-র জন্য কোন ঘোষণা রাখা যাবে না৷ তেমনি, রাজ্যপাল-র ভাষণেও উন্নয়নমূলক কাজকর্মের ফিরিস্তি থাকতে পারবে না৷
এম এল দে জানিয়েছেন, নির্বাচনে প্রার্থী-দের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী-র আবেদন জানানো হয়েছে৷ তবে, অন্য রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য কি পরিমানে কেন্দ্রীয় আধা সামরিক মিলবে তা এখনই অনুমান করা যাচ্ছে না৷ তবে, ত্রিপুরার আরক্ষা দফতর নির্বাচন অবাধ ও শান্তিপুর্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top