News Flash

  • Home
  • Uncategorized
  • কমলাসাগরে রাবার বাগানে আগুন, কাঠগড়ায় বিএসএফ
Image

কমলাসাগরে রাবার বাগানে আগুন, কাঠগড়ায় বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ কমলাসাগর বিধানসভা এলাকার পাথারিয়াদার বিএসএফ ক্যাম্প সংলগ্ণ এলাকার একটি রাবার বাগানে অগ্ণিসংযোগের ঘটনা ঘটেছে৷ অভিযোগের তীর বিএসএফের একাংশ জওয়ানদের বিরুদ্ধে৷ মধুপুর থানার পাথারিয়াদার এলাকায় একটি রাবার বাগানে অগ্ণিসংযোগের ঘটনা কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷


রাবার বাগানের মালিকের নাম লিটাস সরকার৷সোমবার সকাল নাগাদ রাবার বাগানে আগুন থেকে স্থানীয় লোকরা এগিয়ে যান এবং খবর পাঠানো হয় বাগানের মালিককে৷ খবর পেয়ে ছুটে আসেন৷ রাবার বাগানের মালিকের অভিযোগ পার্শবর্তী বিএসএফ ক্যাম্পের একাংশ জোয়ান রাবার বাগানে প্রতিনিয়ত মদের বোতল সহ অন্যান্য আবর্জনা ফেলতো৷ এ ব্যাপারে রাবার বাগানের মালিক বিএসএফ ক্যাম্পে আপত্তি জানিয়েছিলেন৷ এরপরই আগুন লাগার পেছনে বিএসএফের একাংশ জোয়ানের হাত থাকতে পারে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন৷এ ব্যাপারে রাবার বাগানের মালিক মধুপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন৷বিএসএফের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করায় বিএসএফ জওয়ানরাও প্রচণ্ড ক্ষুব্ধ৷ রাবার বাগানের মালিক ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ তিনি জানান অগ্ণিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top