News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল পঞ্চাশোর্ধ মহিলার
Image

তেলিয়ামুড়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল পঞ্চাশোর্ধ মহিলার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ জানুয়ারি৷৷ বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক পঞ্চাশোর্ধ মহিলার৷ ওই ঘটনায় খোয়াই জেলায় তেলিয়ামুড়া মহকুমায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন উত্তর মহারাণীপুর এলাকায় জনমনে আতঙ্ক ও ক্ষোভ উভয়ই দেখা দিয়েছে৷ খিলিংতি দেববর্মার মৃতদেহ বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে৷ আগামীকাল ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷


বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টা নাগাদ উত্তর মহারাণীপুর এলাকা থেকে একটি টিআর ০১ বি ৪১৬১ নম্বরের একটি যাত্রীবাহী গাড়ি তেলিয়ামুড়ার দিকে যাচ্ছিল৷ উত্তর মহারাণীপুর এসপিও ক্যাম্প সংলগ্ণ এলাকায় হটাৎ একটি বন্য হাতি গাড়ির সামনে সে পরে এবং তাণ্ডব শুরু করে৷ হাতির তাণ্ডব দেখে গাড়ির যাত্রীরা আত্মরক্ষায় পালিয়ে যান৷ কিন্তু, খিলিংতি দেববর্মা গাড়ি থেকে বের হতে পারেননি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্য হাতি খিলিংতি দেববর্মা-কে সুর দিয়ে আঘাত করে৷ তাতে, ওই মহিলা অচৈতন্য হয়ে পড়েন৷


কিছুক্ষন পর স্থানীয় জনগণ মশাল নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন ওই মহিলা অচৈতন্য হয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে দমকল বাহিনী-কে খবর দেওয়া হয়৷ দমকল কর্মীরা এসে মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন৷ মৃতের পরিবারের সদস্য জানিয়েছেন, আজ মৃতদেহের ময়না তদন্ত করা সম্ভব হয়নি৷ তাই, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হবে৷ আগামীকাল ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ৷


বন্যহাতির উন্মত্ত তাণ্ডবে ঘটনাস্থলে এক মহিলার মৃত্যুর ঘটনায় কৃষ্ণপুর এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷ যদিও তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় কৃষ্ণপুর, উত্তর মহারানীপুর, কপালিটিলা সহ বিস্তীর্ণ অঞ্চলে প্রায়শই বন্য হাতি উন্মত্ত তাণ্ডব চালায়৷ ধবংস করে দেয় ঘরবাড়ি, কৃষিক্ষেত৷ বন্য হাতির তাণ্ডব থেকে জন নিরাপত্তায় ব্যর্থ প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় জনগণ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top