News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে এখনও পর্যন্ত এক লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে এখনও পর্যন্ত এক লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ রাজ্যে এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১ লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে৷ আগামীদিনে সাব্রুমে সুুসংহত স্থলবন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে রাজ্যে অনেক কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি হবে৷ আজ কিল্লা ব্লকের মনিথাং পাড়ায় মলসম সম্পদায়ের রাজ্যভিত্তিক সেংগ্রাক উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷
তিনি বলেন, মলসম সম্পদায়ের কৃষ্টি ও সংসৃকতির মধ্য দিয়ে তাদের জীবনশৈলীর রূপ প্রকাশ পায়৷ রাজ্যের প্রতিটি জনজাতি সম্পদায়েরই নিজস্ব কৃষ্টি ও সংসৃকতি রয়েছে৷ তাদের সাংসৃকতিক ঐতিহ্য দেশ বিদেশে উচ্চ প্রশংসিত হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, এ ধরণের উৎসব সম্পীতির উৎসব৷ জাতি ও জনজাতি উভয় অংশের মানুষের মেলবন্ধনের মধ্য দিয়ে সরকার রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে৷


তিনি বলেন, রাজ্যের জনজাতিদের কৃষ্টি ও সংসৃকতিকে রক্ষা ও প্রসারে রাজ্য সরকার আন্তরিক৷ জনজাতিদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে৷ এডিসি এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ২০০ কোটি টাকা ব্যয়ে পেপার ব্লকের রাস্তা তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এডিসি এলাকায় টাউনশিপ গড়ে তোলারও উদ্যোগ নিয়েছে সরকার৷

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এডিসি এলাকার মধ্যে আমবাসা মহকুমায় একটি মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে৷ রাজ্যের জনজাতি অধ্যষিত এলাকার ছেলেমেয়েদের পড়াশুনার জন্য ১৮টি একলব্য বিদ্যালয় স্থাপন করা হচ্ছে৷ আমাদের রাজ্যের গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষি৷ তাই কৃষির বিকাশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ কৃষকদের আয় ২০২২ সালের মধ্যে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে৷ রাজ্যের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনায় বছরে ৬ হাজার টাকা করে পাচ্ছেন৷ এই যোজনায় কিল্লা ব্লকে ৬ হাজার ৩৫ জন কৃষক উপকৃত হয়েছেন৷ তাছাড়াও এই ব্লকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় ৭ হাজার ২৪২ জনকে বীমার আওতায় আনা হয়েছে৷ ব্লকের ৩ হাজার ৪৭০ জন কৃষক কিষাণ ক্রেডিট কার্ড পেয়েছেন৷ অটল জলধারা যোজনায় কিল্লা ব্লকের ২ হাজার ৮৩৮টি পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে৷


তিনি আরও বলেন, আগামী ২০২২ সালের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে৷ রাজ্যে এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১ লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে৷ আগামীদিনে সাব্রুমে সুুসংহত স্থলবন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে রাজ্যে অনেক কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি হবে৷ তিনি বলেন, রাজ্যে বাঁশভিত্তিক শিল্পের বিকাশে সরকার উদ্যোগ নিয়েছে৷ এবারের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে অনুষ্ঠিত ট্যাবলো প্রদর্শনীতে বাঁশভিত্তিক শিল্পকে তুলে ধরে রাজ্য দ্বিতীয় পুরস্কার পেয়েছে৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন মলসম দফার সম্পাদক চন্দ্রকৃষ্ণ মলসম৷ তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি সম্পদায়ের বিশিষ্ট ব্যক্তিগণ৷ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মলসম সম্পদায়ের রাইমদন হরি মলসম৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top