News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের প্রতিটি সাফল্য বিশ্বকে সফল করতে সাহায্য করবে, দাভোস সামিটে প্রধানমন্ত্রী
Image

ভারতের প্রতিটি সাফল্য বিশ্বকে সফল করতে সাহায্য করবে, দাভোস সামিটে প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.):  ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাভোস সামিটে ভারতের  ‘জীবনদায়ী’ ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বৃহস্পতিবার আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রতিটি সাফল্য বিশ্বকে সফল করতে সাহায্য করবে । বিশ্বের বিভিন্নপ্রান্তে ভ্যাকসিন পৌঁছে দিয়ে লক্ষ-লক্ষ মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব নিয়েছে এ দেশ। একইসঙ্গে তুলে ধরলেন দেশে টিকাকরণের  সাফল্যও।

বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাভোস সামিটের ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গত বছর ফেব্রুয়ারি-মার্চে অনেকে বলেছিল ৭০-৮০ কোটি মানুষের করোনা হবে, ২০ লাখ মানুষ মারা যাবেন। কিন্তু ভারত দমে না গিয়ে কোভিডের মোকাবিলা করে। তিনি বলেন, এদিন তিনি এসেছেন ১৩০ কোটি ভারতবাসীর তরফ থেকে বিশ্বাস, আশা ও ইতিবাচক বার্তা নিয়ে । বলেন, করোনার বিরুদ্ধে লড়াইকে জন আন্দোলনে পরিণত করে সফলতা এসেছে।  করোনার জন্য স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা হয়েছে, প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে ও টেস্টিংয়ের ক্ষেত্রে প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে । তিনি জানান, গত ১২ দিনে ভারতে ২ লক্ষ ৩০ হাজার জনের টিকাকরণ হয়েছে।আগামী কয়েক মাসের মধ্যে দেশের ৩০ কোটি বয়স্ক মানুষেরও টিকাকরণও সেরে ফেলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এদিন দাভোস সম্মেলনে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ইতিমধ্যে দুটি স্বদেশি ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। আরও কয়েকটি করোনা টিকা এ দেশে ছাড়পত্র পাবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এ প্রসঙ্গে বলতে গিয়েই দেশের আত্মনির্ভর হওয়ার কথা তুলে ধরেছেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী এদিন জানিয়েছেন, “করোনাকালে একাধিক বিপত্তিকে জয় করেছে ভারত। আত্মনির্ভর অভিযানের মাধ্যমে অর্থনৈতির সংস্কারের পথে হেঁটেছে দেশ।” এ দেশের সংস্কার অনেকের কাছেই উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তাঁর কথায়, “মহামারী আবহে বিশ্বের বহু মানুষের প্রাণদান করেছে ভারত। বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে করোনার ভ্যাকসিন।১৫০ দেশকে সাহায্য করেছে ভারত। তৈরি করা হয়েছে টিকাকরণের পরিকাঠামো।”এই সমস্ত সাফল্যের কথা এদিন আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এদিন আধার, ইউপিআই ও তথ্য গোপনীয়তা আইন নিয়েও বার্তা দেন প্রধানমন্ত্রী। পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে সরকার ও শিল্পমহলকে একযোগে কাজ করতে হবে বলে জানান মোদী। তিনি বলেন যে বিভিন্ন আইনকে বদল করা হচ্ছে যাতে অযথা হেনস্থা না হয় ব্যবসায়ীদের। ক্রমশ ভারত আত্মনির্ভর হয়ে উঠছে বলে তিনি জানান।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top