News Flash

  • Home
  • Uncategorized
  • বাইক-অটোর সংঘর্ষে গুরুতর আহত দুজন
Image

বাইক-অটোর সংঘর্ষে গুরুতর আহত দুজন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ জানুয়ারি৷৷ শুক্রবার দুপুর দুটো নাগাদ বিশালগড় থেকে রাঙ্গাপানি যাওয়ার পথে একটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে৷ বাইকের নম্বর টিআর ০১ই ৯৬৩৫৷ বাইক আরোহী বিমল দেববর্মা (৩৫) এবং সুনু দেববর্মা (২০) বাইকের পেছনে ছিলেন৷


অন্যদিকে বাইকটি বাক নিতে গিয়ে একটি অটো ট্রাক টিআর ০৭ এ ১৮০৪ বাইকটির পেছনে এসে সজোরে ধাক্কা মারে৷এই সংঘর্ষের জেরে বাইক আরোহী এবং পেছনে বসা দুজনে ছিটকে পড়ে যায় রাস্তায়৷ গুরুতর জখম দুজনই প্রায় আধ ঘণ্টার বেশি সময় ধরে রাস্তার পাশে পড়ে থাকে৷

পরবর্তী সময়ে পথচারীদের পক্ষ থেকে অগ্ণিনির্বাপক দপ্তরের খবর দেওয়া হয়৷ দফতরের কর্মীরা ছুটে এসে তাদেরকে প্রায় অর্ধমৃত অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ এর মধ্যে বিমল দেববর্মার অবস্থা গুরুতর এবং আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে রেফার করা হয়৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইক এবং অটো ট্রাকটিকে বিশালগড় থানায় নিয়ে আসে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top