News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীরা এখন কথা বলতে পারছেন না, বিজেপিকে নিশানা মানিক সরকারের
Image

বিরোধীরা এখন কথা বলতে পারছেন না, বিজেপিকে নিশানা মানিক সরকারের

আগরতলা, ২০ জানুয়ারি (হি.স.)৷৷ ত্রিপুরায় বামফ্রন্ট জমানায় বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হতো৷ কিন্তু, এখন বিরোধীদের কন্ঠ রোধ করার চেষ্টা চলছে৷ বিধানসভার ভেতরে এবং বাইরে কোথাও বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না৷ বিজেপি জোট সরকারকে নিশানা করে এ-কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷


বিরোধী দলগুলির ওপর ঘন ঘন আক্রমণ সম্পর্কে অবহিত করতে ত্রিপুরার রাজ্যপালের সাথে দেখা করার দুদিন পর সিপিআইএম-এর প্রবীণ নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বুধবার রাজধানী আগরতলায় একটি প্রতিবাদ রেলিকে নেতৃত্ব দেন৷ রেলিতে উপস্থিত বিরোধী দলের উপ-নেতা বাদল চৌধুরী, বিধায়ক তপন চক্রবর্তী, সহিদ চৌধুরী, সুধন দাস ও অন্যান্য নেতারা সমাবেশে কর্মীদের সাথে যোগ দিয়ে প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে রাস্তায় হেঁটেছেন এবং পরে ওরিয়েন্ট চৌমুহনিতে সমাবেশে অংশ নিয়েছেন৷
মানিক সরকার বলেন, সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন কখনও ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) বা জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকারের কাছ থেকে কোনও সমর্থন পায়নি৷ তবে আমরা ত্রিপুরার উন্নয়নের জন্য কঠোর লড়াই করেছি, সাথে কাজের মাধ্যমে ত্রিপুরার উন্নয়ন করেছি৷


এদিন তিনি ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করে বলেন, বিরোধী দলের কণ্ঠ শুনতে দল প্রস্তুত নয়৷ তাঁর কথায়, বিরোধী দলগুলোর ওপর ঘন ঘন হামলার কারণে আমরা ১৮ জানুয়ারি ত্রিপুরার রাজ্যপালের সাথে দেখা করতে বাধ্য হয়েছিলাম৷ আমরা তাঁকে রাজ্যে বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি৷ রাজ্যপাল সমস্ত কিছু শুনে গভীর চিন্তা ও অসন্তুষ্টি প্রকাশ করেছেন রাজ্যপাল৷
তিনি আরও বলেন, সিপিআইএম ক্ষমতায় থাকাকালীন আমরা বিরোধী দলকে বিধানসভার ভেতরে এবং বাইরে কথা বলার সুযোগ দিয়েছি৷ কিন্তু এখন বিরোধীদের কথা বলার সুযোগ নেই৷ তিনি তীব্র সমালোচনা করে বলেন, বিজেপি আমলে গণতন্ত্র মারাত্মক হুমকির মধ্যে রয়েছে৷ নির্বাচনের আগে প্রদত্ত তাঁদের প্রতিশ্রুতি পূরণে সরকার ব্যর্থ হয়েছে৷ ফলে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে তারা ভুল পথে হাঁটতে শুরু করেছে৷


মানিক সরকার আজ ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসক, প্যারামেডিকস, নার্স, সাংবাদিক এবং আইনজীবিদের ওপর আক্রমণ বাড়ছে৷ কিন্তু পুলিশ এবং সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না৷ তাঁর আক্ষেপ, বিজেপি-আইপিএফটি সরকারের গত ৩৪ মাসে ঘটেছে এমন ঘটনার জেরে হামলার পেছনে জড়িত একজনেরও পুলিশ গ্রেফতার করতে পারেনি৷ কারণ, রাজনৈতিক নেতাদের প্রভাবে পুলিশ পুতুলে পরিণত হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top