News Flash

  • Home
  • Uncategorized
  • পিসিসি সভাপতির উপর হামলার ঘটনায় জড়িত তিনজন গ্রেপ্তার
Image

পিসিসি সভাপতির উপর হামলার ঘটনায় জড়িত তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ জানুয়ারি৷৷ রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পিযুষ কান্তি বিশ্বাসের উপর আক্রমন এবং গাড়ি ভাঙচুর ঘটনায় আটক করা হয় ৩ জনকে৷ তাদের প্রত্যেকের বাড়ি বিশালগড় এলাকায়৷ এরা হলেন জামাল হোসেন(৩২) ,শরিফ মিয়া(৩৫) এবং কুমার জিৎ সাহা উরুফে কিসান৷


এদিকে জামাল এর পরিবারের পক্ষ থেকে জানা যায় জামাল হোসেন গত পাঁচ দিন ধরে অসুস্থতায় ভুগছে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলোনা তার পরেও বিশালগড় থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায় যাদেরকে আটক করা হয়েছে তারা এই ঘটনার সঙ্গে জড়িত নয় কিন্তু পুলিশ কি কারণে তাদেরকে আটক করেছে তা নিয়ে নানা প্রশ্ণ দেখা দেয়৷


আরো জানা যায় প্রকৃত আসামীদেরকে আটক করতে না পেরে অসহায় পরিবারের যুবকদের আটক করে পুলিশ৷ তবে মঙ্গলবার পুলিশের ভূমিকা নিয়ে এক প্রকার ছি ছি রব উঠেছে৷ জানা যায় তাদের বিরুদ্ধে মামলা নাম্বার ৪/২১৷ বিশালগড় থানায় ৩২৫/৩০৭/৪২৭/৩৪ আইপিসি ধারায় মামলা নিয়ে বিশালগড় আদালতে তোলা হয়৷ তাদেরকে পাঁচ দিনের জন্য জেল হেপাজতে পাঠায় আদালত৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top