News Flash

  • Home
  • Uncategorized
  • নিহত লিটন নাথের পরিবারকে পাঁচ লক্ষ টাকা সহায়তা দেবে রাজ্য সরকার
Image

নিহত লিটন নাথের পরিবারকে পাঁচ লক্ষ টাকা সহায়তা দেবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ সন্ত্রাসবাদীদের হাতে নিহত লিটন নাথের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার৷ আজ সন্ধ্যায় উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান৷


উপমুখ্যমন্ত্রী জানান, মানুষের জীবন টাকা দিয়ে মাপা যায় না৷ সরকার আপাতত লিটন নাথের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিয়ে সহায়তা করছে৷ সরকার এই পরিবারের পাশে থাকবে৷ আগামীদিনে লিটন নাথের পরিবারের জন্য কি কি করা যায় তা নিয়ে সরকার চিন্তা ভাবনা করবে৷ তিনি বলেন, সন্ত্রাসবাদীদের হাতে লিটন নাথের মর্মান্তিক মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক ও দুঃখজনক ঘটনা৷ এভাবে যারা রাজ্যের শান্তি ও সম্পীতির পরিবেশ নষ্ট করতে চাইছে সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে৷ তিনি বলেন, শান্তি বিঘিত হলে উন্নয়ন বিঘিত হয়৷ এ ধরণের ঘটনা যাতে আর না হয় সেজন্য সরকার কঠোর পদক্ষেপ নেবে৷ এই ঘটনার সাথে যুক্ত চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷

উল্লেখ্য, লিটন নাথ গত ২৭ নভেম্বর দামছড়ার বিরকুমার রিয়াং পাড়া থেকে অপহৃত হন৷ গত ১৫ জানুয়ারি অপহৃত লিটন নাথের মৃতদেহ উদ্ধার করা হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top