News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পৃথক স্থানে যান দূর্ঘটনায় আহত নয়জন
Image

রাজ্যের পৃথক স্থানে যান দূর্ঘটনায় আহত নয়জন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ গন্ডাছড়া/ তেলিয়ামুড়া, ১৭ জানুয়ারি৷৷ রাজ্যের পৃথক স্থানে নয়জন গুরুতর আহত হয়েছেন৷ রাজ্যে ক্রমাগত যান দূর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় তথ্যাভিজ্ঞ মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷
রবিবার বিশালগড় সীপাহিজলা অভয়ারণ্য থেকে বনভোজন করে বাড়ি ফেরার পথে বিশালগড় হাসপাতাল সংলগ্ণ ব্রিজের নিচে পড়ে যায় একটি গাড়ি৷ গাড়িতে দুজন শিশু, দুজন মহিলা ও দুজন যুবক ছিল৷ গাড়িতে ছিল রূপা সরকার (৩৫), মাম্পি দেবনাথ (২১), কৌশিক দেবনাথ (৩১) ও রনি দেবনাথ (১৭) কেউ গুরুতর আহত হয়নি৷ বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে কর্মীরা উদ্ধার সামগ্রী না নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়৷ পরে স্থানীয় যুবকরা আপ্রাণ চেষ্টায় আহতদের গাড়ি থেকে বের করে৷ গাড়িতে থাকা সবাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷


এদিকে, বাইক দুর্ঘটনায় গুরুতর আহত স্বামী,স্রী৷ ঘটনাটি ঘটে শনিবার রাতে৷ এই সময় তারা দুই জন বাইকে করে গন্ডাছড়া থেকে পঞ্চরতন নিজ বাড়িতে যাচ্ছিল৷ সরমা বাজার এসডিএম অফিস সংলগ্ণ আসতেই হঠাৎ একটি কুকুর দৌড়ে এসে বাইকের নিচে পড়ে৷ আর তাতে নিয়ন্রন হারিয়ে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে৷ এতে দুই জনেই গুরুতর ভাবে আহত হয়৷ দুর্ঘটনার পর প্রায় দশ মিনিট রাস্তার পাশে পড়ে থাকে৷ ঘটনার খবর পেয়ে সরমা বাজারে অবসিত শিক্ষক সংঘের অফিস গৃহ থেকে দ্রুত ছুটে আসেন শিক্ষক সংঘের নেতৃত্ব থৈসা মগ, শিক্ষক রাজ কুমার দেবনাথ, কৈশিক রায়, দীপক সাহা, বিজয় রিয়াং৷

শিক্ষক সংঘের নেতৃত্বরা আহতদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল৷ এমন সময় রইস্যাবাড়ি থেকে দলীয় কাজ কর্ম সেরে গন্ডাছড়া ফিরছিলেন প্রাক্তন ইএমতথা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ জনজাতি মোর্চার এডভাইজার সদস্য পতিরাম ত্রিপুরা৷ এই সময় ওনার সঙ্গে ছিলেন বিজেপি যুব মোর্চা গন্ডাছড়া মন্ডল সভাপতি সজল মল্লিক৷ পরে প্রাক্তন ইএম এর গাড়ি করে দ্রুত আহত অবসা তাদের গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে তাদের গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে৷ এদিন শিক্ষক সংঘ এবং প্রাক্তন ইএম পতিরাম ত্রিপুরা যেভাবে আহতদের উদ্ধারে এগিয়ে আসল সত্যি গোটা এলাকার মানুষ তাদের এই কাজের জন্য প্রসংসা করেন৷


অন্যদিকে, যান সন্ত্রাসের হিড়িক লেগেছে তেলিয়ামুড়া মহকুমায়৷প্রায় প্রত্যেক দিনই তেলিয়ামুড়া মহাকুমার কোথাও না কোথাও যান সন্ত্রাস অব্যাহত রয়েছে৷ রবিবার ও এর ব্যতিক্রম হয়নি৷ তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের কাছে ২:৩৬ মিঃ নাগাদ কন্টোরল রুম থেকে খবর আসে মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল এলাকায় দ্রুত গতিতে থাকা একটি বাইক দুর্ঘটনার কবলে পরে৷ সেই খবর মোতাবেক যথারীতি তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ২৬ বছর বয়সি আমস রিয়ংকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷
ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া দিক থেকে আসা একটি বাস বহিঃ রাজ্যে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়ে৷ তাতে বাইক চালক তথা আমস রিয়ং- এর পায়ে গুরুতর আঘাত লাগে৷ তার আঘাত গুরুতর হওয়ায় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করা হয় উন্নত চিকিৎসার জন্য৷


এদিকে, যান দুর্ঘটনায়লাগাম টানতে ব্যার্থ ট্রাফিক দপ্তর৷ রাজ্যের প্রায় প্রত্যেক দিন কোথাও না কোথাও যান সন্ত্রাস অব্যাহত রয়েছে৷আর বিশেষ করে ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া মহাকুমায় যান সন্ত্রাসের হিড়িক লেগেছে৷ দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩৷ রবিবার বিকেলের পর সন্ধ্যায় আরও একটা দুর্ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়৷
ঘটনার বিবরণে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে মিষ্টি নিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে উল্টো দিক থেকে বাগানবাজার স্থিত পিসির বাড়ি থেকে বাড়িতে আসার পথে দুটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে দুই বাইকের মোট তিনজনকে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে এলাকাবাসী৷ ঘটনা দক্ষিণ ঘিলাতলী এলাকায়৷ দুর্ঘটনায় আহত তিনজন হলেন বিশাল দাস (১৬), সবুজ দাস (১৮) এবং অজয় দাস(১৮)৷ এই তিনজনের মধ্যে অজয় দাসের পায়ে গুরুতর আঘাত লাগে৷ তাছাড়া বিশাল দাসের মাথায় হাতে আঘাত পায়৷ এবং সবুজ দাস অল্পবিস্তর আহত হয়৷ তবে দ্রুতগতিতে যান চালানোর ফলে প্রায় প্রত্যেকদিন যে দুর্ঘটনা লেগে রয়েছে সে ক্ষেত্রে নির্বিকার ট্রাফিক দপ্তর৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top