News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে পিসিসি সভাপতির উপর দুসৃকতিদের হামলা প্রতিবাদে আজ ১২ ঘন্টার ত্রিপুরা বন্ধ ডাকল কংগ্রেস
Image

বিশালগড়ে পিসিসি সভাপতির উপর দুসৃকতিদের হামলা প্রতিবাদে আজ ১২ ঘন্টার ত্রিপুরা বন্ধ ডাকল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ বিশালগড়ে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাসের উপর দুসৃকতিরা হামলা চালিয়েছে৷ তাতে তিনি গুরুতর আহত হয়েছেন৷ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে এই ঘটনার প্রতিবাদে বিশালগড়ে এবং আগরতায় বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ পাশাপাশি আগামীকাল বার ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস৷


রবিবার সকাল বেলায় ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সিপাহীজলা জেলার বিশালগড় কংগ্রেস ভবনটি খোলার জন্য বিশালগড়ে আসেন৷ এ কংগ্রেস ভবনটি খোলার জন্য উনি বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক তাপস কান্তি পাল এবং বিশালগড় থানার ভারপ্রাপ্ত থানার ওসি দেবাশীষ সাহা কে জানিয়েছেন৷সে মোতাবেক বিশালগড় থানার বড়বাবু দেবাশীষ সাহা কেন্দ্রীয় বাহিনী সহ বিশাল টিএসআর কর্মী রবিবার সকালে কংগ্রেস ভবনের সামনে মোতায়েন করেন৷ কিন্তু এই কংগ্রেস ভবন খোলার জন্য যখন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস আসবেন সে খবর দুষৃকতকারীদের কানে যখন পৌঁছে তখন থেকেই প্রচুর পরিমাণে দুষৃকতকারীর দল কংগ্রেস ভবনের সামনে জড়ো হতে থাকে এবং কংগ্রেস ভবন খোলার আগ মুহূর্তে কিছু গাড়ি দাঁড় করিয়ে রাখেন যেন কংগ্রেস ভবনে যাওয়ার পূর্বেই পীযূষ কান্তি বিশ্বাস এর উপর হামলা করতে পারে৷


সেই সমস্ত ঘটনা গুলি উক্ত স্থানে উপস্থিত থেকে পুলিশ তামাশা দেখছেন তারপরও পুলিশ প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসকে উক্ত স্থানের ঘটনা গুলি না জানিয়ে পীযূষ কান্তি বিশ্বাসকে বিশালগড় থানা থেকে সোজা বিশালগড় কংগ্রেস ভবন খোলার জন্য নিয়ে আসেন৷ আর তখনই শুরু হয় উনার উপর রড দিয়ে হামলা একে একে সবাই উনার গায়ের উপর হামলে পড়েন এবং উনার পাশে থাকা গাড়িটিকে অন্যত্র চলে যাওয়ার জন্য জোর করেন কিছু করার মত পরিস্থিতি নেই৷ যখন উনার গাড়ির উপর হামলা হচ্ছিল ঠিক সেই সময় উনার চালক গাড়িটিকে পেছনদিকে ঘুরিয়ে সোজা বিশালগড় থানার মধ্যে নিয়ে আসে এবং উনার কনবয়টি আসার পূর্বে অনেক ইটপাটকেল খেয়ে বিশালগড় থানায় আসতে হয়৷

বিশালগড় থানায় আসার পর প্রদেশ কংগ্রেস সভাপতি অসুস্থ হয়ে পড়েন এবং সেখান থেকে উনাকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ ততক্ষণ পর্যন্ত উনার উপর ঘটে যাওয়া ঘটনাগুলি যখন সংবাদ মাধ্যমে প্রকাশ হতে শুরু করে ঠিক সে সময় খবর যায় ত্রিপুরা রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিক এর কাছে৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সোজা চলে আসেন বিশালগড় মহকুমা হাসপাতালে এবং মহাকুমা হাসপাতালে এসে ওনার শারীরিক অবস্থার খবর নেন এবং ডাক্তারকে ওনার দ্রুত চিকিৎসার জন্য অনুরোধ করেন৷ অন্যদিকে উনার উপর ঘটে যাওয়া এই আক্রমণের তীব্র ভাষায় নিন্দা জানান এবং যারা এই আক্রমণের সঙ্গে জড়িত আছেন তাদেরকে অতিসত্বর যেন গ্রেফতার করা হয় সেই কড়া বার্তা উনি বিশালগড় মহাকুমা পুলিশকে আদেশ দেন৷


অন্যদিকে বিশালগড় কংগ্রেস ভবন দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল এবং দুষৃকতিকারীরা সরকার গঠন করার পূর্বেই সিপাহিজালা জেলার বিশালগড় মহাকুমার যে কংগ্রেস ভবনটি ছিল তা পুড়ে ছারখার করে দেয়৷ সেই কংগ্রেস ভবনটিকে পুনর্জীবিত করার জন্য রবিবার যখন প্রদেশ কংগ্রেস সভাপতি আসেন এবং আসার পূর্বে যখন উনি আক্রান্ত হয়েছেন ঠিক সেই খবর ছড়িয়ে পড়তেই আগরতলা কংগ্রেস ভবন ১৮ তারিখের জন্য ১২ ঘন্টার ত্রিপুরার বনধঘোষণা করেন৷তাছাড়া পীযূষ কান্তি বিশ্বাস জানান পুলিশ বর্তমানে শাসকদলের কাঠপুতুল এ পরিণত হয়েছেন তাদের সামনেই রবিবার উনার উপরে আক্রমণ ঘটিয়েছেন বিশালগড় থানার বড়বাবুর থেকে শুরু করে ছোট বাবু পর্যন্ত সবার সামনেই দুষৃকতকারীরা প্রতিনিয়ত বিভিন্ন রকম আক্রমণ চালিয়ে যাচ্ছে৷


কোন রকমভাবে রক্ষা করার দায়িত্ব পালন করছে এমনই অভিযোগ করছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি৷ যদি উনারা শাসকদলের হয় কোন রকম পদক্ষেপ নেন তাহলে তাদের ত্রিপুরা রাজ্যের কোথাও যে বদলি করা হবে সেটা ওনারা জানতেই পারবেন না৷ তাই উনারা বর্তমানে বিশালগড় থানার মধ্যে থেকে শাসকদলের কথার মাধ্যমে ওঠাবসা করছেন বলেই রবিবার উনারা এরকম জায়গায় দাঁড়িয়েছেন৷ এই ঘটনায় পুলিশের ভূমিকা ছিল খুবই জঘন্য এবং ন্যক্কারজনক৷যদি পুলিশ সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতেন তাহলে ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এর উপর এরকম ঘটনা সংঘটিত হতে পারত না বলেও আশা ব্যক্ত করেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ৷শাসক দলের কেন এত ভয় কেন উনারা বর্তমানে এ কংগ্রেস ভবনটিকে খুলতে দিচ্ছেন না তাদের উপর থেকে মানুষের আস্থা দিন দিন হারিয়ে যাচ্ছে বলেও মনে করেন৷

ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এই আক্রমণ করার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের যুব মোর্চার সভাপতি সম্পূর্ণরূপে দায়ী আছেন বলো আশা ব্যক্ত করেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস জানান বিশালগড় যুব মোর্চা সভাপতি থেকে শুরু করে মন্ডল সভাপতি তাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা রয়েছেন এবং দুজনের এই বাক-বিতণ্ডার ফলে একশ্রেণীর কার্য কর্তারা রবিবার উনার উপর আক্রমণ সংগঠিত করেছেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top