News Flash

  • Home
  • Uncategorized
  • নারীরাই হলেন ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক : উপমুখ্যমন্ত্রী
Image

নারীরাই হলেন ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি৷৷ নারীরাই হলেন ভারতীয় সংসৃকতির ধারক ও বাহক৷ মা বোনেরা আমাদের সংস্ক’তির পরম্পরা ধরে রাখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন৷ উত্তর পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত ৩ দিনব্যাপী পৌষ পার্বণ ২০২১ এর সমাপ্তি অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷
সদর মহকুমার লঙ্কামুড়া আলপনা গ্রামে গত ১৪ই জানুয়ারি থেকে শুরু হয়েছিল প্রথম বারের মতো ৩ দিনব্যাপী পৌষ পার্বণ৷ পৌষ পার্বণের সমাপ্তি অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী শ্রীদেববর্মা বলেন, সমাজের সবচেয়ে বড় শক্তি হলো সংস্ক’তি৷ সংস্ক’তি না থাকলে সমাজ শক্তিহীন হয়ে পড়ে এবং সংস্ক’তি ছাড়া কোন রাষ্ট্রের অস্তিত্ব থাকেনা৷ তিনি বলেন, পৌষ পার্বণকে ঘিরে মানুষের মধ্যে একাত্মতা বাড়ে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, পৌষ পার্বণের মত অনুষ্ঠানগুলি হচ্ছে আমাদের দেশের এক সাংস্কৃতিক ঐতিহ্য৷


অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, একটি ছো- প্রয়াসে কালচারেল হাবের রূপ ফুটে উঠেছে আলপনা গ্রামে৷ রাজ্যের কৃষ্টি সাংসৃকতিকে সকলের সামনে তুলে ধরেছেন আলপনা গ্রামের শিল্পীরা৷ তিনি বলেন, আমাদের সংস্কৃতিই আমাদের ধরোহর৷ সংস্কৃতি আমাদের বাঁচিয়ে রাখে৷ সাংসদ শ্রীমতি ভৌমিক বলেন, প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকাল স্প্লোগানকে সামনে রেখে স্থানীয় উৎপাদন কে প্রাধান্য দিয়ে প্রথম বারের এই মেলা পূর্ণতা লাভ করেছে৷ আলপনা গ্রামের গা ঘেষে গড়ে উঠেছে আধুনিকমানের আর্ন্তজাতিক বিমানবন্দর৷
এর পাশেই গড়ে উঠছে ১০০০ ফ্ল্যাটের লাইট হাউস এবং আগরতলা চেকপোষ্টে গড়ে উঠেছে ৫০০ আসন বিশিষ্ট গ্যালারী, যাতে বসে পর্যটকরা জাতীয় পতাকা নামানোর দৃশ্য দেখতে পাবেন৷ তিনি আরও বলেন, স্থানীয় উৎপাদিত পণ্যের সংরক্ষণে এখানে একটি হিমঘর, একটি সীমান্ত হাট এবং সব্জী বাজার তৈরীর পরিকল্পনা রয়েছে৷ সবমিলিয়ে সংস্ক’তি ও পর্যটনের একটি উৎসস্থল হিসাবে এই গ্রামকে আগামী দিন দেখা যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷


সংস্কার ভারতীর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক আমির চন্দ্রা বলেন, আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়৷ বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির ধরণ আলাদা হলেও সংস্কৃতিই ভারতবর্ষকে এক সুুতায় বেঁধে রেখেছে৷ এছাড়া বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা৷ স্বাগত ভাষণ রাখেন তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক ডা. দিলীপ দাস৷ মেলাতে স্থানীয় উৎপাদিত পণ্য এবং পিঠা পুলির পশরা নিয়ে স্থানীয়রা দোকান খোলেন৷ প্রতি সন্ধ্যায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top