News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার
Image

ধর্মনগরে মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ জানুয়ারি৷৷ উওর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত দিঘলবাক সুকল সংলগ্ণ এলাকায় নিজ বাড়ির পেছনে থাকা একটি বাঁশ ঝাড়ের পাশে প্রণতি শর্মা নামের এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার৷


ঘটনাস্থলে ধর্মনগর থানার ওসি মিলন দও সহ বিশাল পুলিশবাহিনী৷ ইতিমধ্যে মৃতদেহ শনাক্ত করে তার দুই পুত্র৷ পুলিশ মৃত মহিলারা দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য ধর্মনগর থানায় নিয়ে আসে৷ মৃত মহিলা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে৷ তবে দীর্ঘ ৪ থেকে ৫ দিন ধরে মহিলা নিখোঁজ থাকলেও মৃত মহিলার পরিবারের তরফ থেকে থানায় কোন নিখোঁজ ডায়েরি করা হয়নি৷ কি কারনে এই মৃত্যু! তদন্তে নেমেছে ধর্মনগর থানার পুলিশ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top