News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিদগ্দ হয়ে আত্মহতা করল ৯ম শ্রেণীর ছাত্র
Image

অগ্ণিদগ্দ হয়ে আত্মহতা করল ৯ম শ্রেণীর ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ শ্রীনগর থানা এলাকার আনন্দনগর ৫নং পাড়ায় অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু হয়েছে এক সুকলছাত্রের৷ ছাত্রটির নাম আকাশ দে৷ সে আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় নবম শ্রেণীতে পড়তো৷ পারিবারিক সূত্রে জানা গেছে সে নিজেই গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷


আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে পরিবারের তরফে জানানো হয় সে দরগা মেলায় যেতে চেয়েছিল৷ পছন্দমত শীতের কাপড় না থাকায় এবং মা-বাবার আপত্তির কারণে সে মেলাতে যেতে পারেনি৷ সে কারণে রাগে অভিমানে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে নবম শ্রেণীর ছাত্র৷ অগ্ণিদগ্দ হয়ে নবম শ্রেণির ছাত্রের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ ঘটনা ঘিরে গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top