News Flash

  • Home
  • Uncategorized
  • অবরোধ আন্দোলনের নামে চরম উশৃঙ্খলতা ১০৩২৩ এর
Image

অবরোধ আন্দোলনের নামে চরম উশৃঙ্খলতা ১০৩২৩ এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷ খোয়াইয়ের আমপুরায় চাকরিচ্যুত শিক্ষিকা রুমি দেববর্মা আত্মঘাতী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ মৃতদেহ ১০৩২৩ এর আন্দোলনকারী গণবস্থান স্থলে নিয়ে আসার দাবী করে ব্যর্থ হয়ে ক্ষোভে পথ অবরোধ করে৷ তাতে রবিবার প্যারাডাইস চৌমুহনী এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ অন্যদিকে, খোয়াইয়ের আমপুরাতেও চাকুুরিচ্যুত শিক্ষকরা পথ অবরোধ করেছেন৷ এদিকে, রুমি দেববর্মার স্বামী দিনেশ দেববর্মা পরকিয়া সম্পর্ক ছিল৷ তাতে মানসিসক যন্ত্রণা থেকে আাত্মহত্যা করেছেন৷ রাতে জানা গিয়েছে, খোয়াই থানার পুলিশ স্বামী দিনেশ দেববর্মা সহ তিনজনের বিরুদ্ধে স্বতপ্রণোদিত ভাবে একটি মামলা নিয়েছে৷


রুমি দেববর্মা নামে ওই শিক্ষিকা আত্মহত্যা করার পাশাপাশি তার দেড় বছরের সন্তানকে এসিড খাইয়ে হত্যা করার চেষ্টা করেন৷ বর্তমানে শিশুটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ রবিবার এই মর্মান্তিক ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ আগরতলা সিটি সেন্টারের সামনে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন মঞ্চ এ নিয়ে রীতিমতো তোলপাড় হয়৷ প্রয়াত শিক্ষিকার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে হস্তান্তর করার পর চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা সহকর্মীর মৃতদেহ আন্দোলন মঞ্চের সামনে নিয়ে আসার চেষ্টা করেন শ্রদ্ধা জানানোর জন্য৷


কিন্তু মৃতদেহটি চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন মঞ্চে নিয়ে আসতে দেয়নি প্রশাসন৷ সেখানে মৃতদেহটি আটকে রেখে পরিবারের লোকদেরকে মৃতদেহটি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়৷ প্রশাসনের এ ধরনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন মঞ্চ জয়েন্ট মোভমেন্ট কমিটি৷ রাজ্য সরকার ও প্রশাসনের এ ধরনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আগরতলা সিটি সেন্টারের সামনে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা পথ অবরোধ করে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করেন৷


বেশ কছুক্ষণ রাজধানী আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে পথ অবরোধ করে রাখা হয়৷ ফলে ওই সড়কপথে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারেনি৷ তাতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা আন্দোলন মঞ্চের সামনে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন এ ধরনের কার্যকলাপ এর মধ্য দিয়ে রাজ্য সরকার ও প্রশাসন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের অধিকারের ওপর হস্তক্ষেপ করা হয়েছে৷ সহকর্মীর শেষ যাত্রায় তাদেরকে অংশগ্রহণ করতে না দেওয়ায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ সরকার ও প্রশাসনের এ ধরনের কাজকর্মকে ন্যক্কারজনক বলে আখ্যায়িত করা হয়েছে৷


এদিকে, খোয়াইয়ের রামপুরায় রুমি দেববর্মা নামে চাকুরিচ্যুত শিক্ষিকার আত্মহত্যা ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ-বিক্ষোভ রাস্তায় নেমে পড়েছে৷ শিক্ষিকার মৃত্যুর প্রতিবাদে রবিবার খোয়াইয়ের পদ্মবিল ব্লক এলাকার বেলফাঙ বাড়িতে পথ অবরোধ করা হয়৷ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় জনগণ পথ অবরোধ আন্দোলনে শামিল হন৷ পথ অবরোধ আন্দোলনে সমিল হয়ে তারা রুমি দেববর্মা নামে ও শিক্ষিকার আত্মহত্যার ঘটনায় উপযুক্ত বিচার দাবি করেছেন৷ রাজ্য সরকারের অবহেলার কারণেই রুমি দেববর্মা নামে ওই শিক্ষিকা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে৷
রাজ্য সরকার যদি চাকরিচ্যুত শিক্ষকদের পুনরায় চাকরিতে নিযুক্তি কিংবা বিকল্প কর্মসংস্থানের সঠিক পদক্ষেপ গ্রহণ করত তাহলে এভাবে অসময়ে পৃথিবী থেকে তাদেরকে বিদায় নিতে হতো না বলে তারা মনে করেন৷ রাজ্য সরকারের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এ ধরনের ঘটনা পরপর ঘটে চলেছে বলেও অভিযোগ৷ রাজ্য সরকারকে তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করার জন্য তারা দাবি জানিয়েছেন৷ চাকরিচ্যুত শিক্ষিকা রুমি দেববর্মার মৃত্যুর প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করার ফলে রবিবার যানবাহন চলাচল বিঘ্নিত হয়৷ তাতে যাত্রীদুভর্োগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ স্থলে ছুটে যান৷ অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে তারা আপাতত পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top