News Flash

  • Home
  • Uncategorized
  • আজ রাজ্যে সব জেলায় কোভিড টিকা প্রয়োগে ড্রাই রান : মিশন অধিকর্তা
Image

আজ রাজ্যে সব জেলায় কোভিড টিকা প্রয়োগে ড্রাই রান : মিশন অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ কোভিড টিকাকরণের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সারা দেশের সাথে রাজ্যের স্বাস্থ্যকর্মীদেরও সনাক্তকরণ করা হয়েছে৷ এরই প্রস্তুতি হিসেবে আগামীকাল রাজ্যের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হতে চলেছে কোভিড টিকার ’ড্রাই রান’৷ আজ আগরতলা পুরনিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ শিব জয়সবাল একথা জানান৷


সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গত ২ জানুয়ারি পশ্চিম জেলায় আইজিএম হাসপাতাল, গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং বোরাখা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই এই কর্মসূচিটি প্রথম ধাপে অনুষ্ঠিত হয়েছে৷ টিকাকরণ প্রক্রিয়ার সমস্ত দিকগুলি ভালো করে খতিয়ে দেখার জন্য আয়োজিত এই মহড়া সফলভাবেই সম্পন্ন হয়েছিলো৷ এবারে একইভাবে ৮টি জেলায় টিকাকরণের মহড়ার আয়োজন করা হয়েছে৷ জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা জানান, রাজ্যের ৮ জেলায় ১৫২টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে টিকাকরণ কেন্দ্র বা সেশন সাইট হিসেবে চিহ্ণিত করা হয়েছে৷ এরমধ্যে পশ্চিম জেলায় রয়েছে ৩০টি, খোয়াই জেলায় ৯টি, সিপাহীজলা জেলায় ১৮টি, গোমতী জেলায় ১৭টি, দক্ষিণ জেলায় ২৬টি, ধলাই জেলায় ২১টি, ঊনকোটি জেলায় ১৩টি এবং উত্তর ত্রিপুরা জেলায় ১৮টি কেন্দ্র৷ টিকাকরণের জন্য ইতিমধ্যেই ২১১টি টিমকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এরমধ্যে থেকে ১৫২টি টিমকে টিকাকরণ কেন্দ্রগুলির দায়িত্ব দেওয়া হয়েছে৷

জেলাশাসকদের নেতৃত্বে ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স কমিটির সভা ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে৷ জেলা টাস্ক ফোর্স কমিটিগুলি আগামীকাল পুরো মহড়ার রিপোর্ট তৈরি করে রাজ্য জাতীয় স্বাস্থ্য মিশনের কার্যালয়ে জমা দেবেন৷ পরে এই রিপোর্টের পর্যালোচনা করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে পাঠানো হবে৷ তাছাড়া একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে৷ জাতীয় স্বাস্থ্য মিশনের আধিকারিক, ইউএনডিপি, ডব্লএইচও সংস্থার আধিকারিকদের নিয়ে এই মনিটরিং কমিটির সদস্যগণ আগামীকাল মহড়া কেন্দ্রগুলি পরিদর্শন করবেন৷
সাংবাদিক সম্মেলনে মিশন অধিকর্তা জানান, এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে যাতে টিকা আসার সাথে সাথেই টিকা দেওয়া যায়৷ ’ড্রাই রান’ কর্মসূচির পর কো-উইন অ্যাপে পরীক্ষামূলকভাবে সমস্ত তথ্য নথিভুক্ত করা হবে৷ টিকাকরণের সমস্ত তথ্যের স্বচ্ছতা রাখার জন্য কো-উইন অ্যাপ চালু করা হয়েছে৷ সেখানে টিকা সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে৷ এদিন মহড়ার পর কো-উইন অ্যাপের কার্যকারিতাও পর্যালোচনা করা হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top