News Flash

  • Home
  • Uncategorized
  • জিরানীয়ায় রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু
Image

জিরানীয়ায় রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ জিরানীয়ার নোয়াবাদী এলাকায় রেলে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ রেলে কাটা পড়ে মৃত যুবকের নাম লিচু ওরাং৷ তার বাড়ি বিহারে৷ সে পেশায় একজন ইটভাটা শ্রমিক৷ জিরানীয়ার একটি ইটভাটায় সে কাজ করতো৷ শনিবার সকালে রেলে কাটা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়৷


স্থানীয় লোকজন রেললাইনে দ্বিখন্ডিত অবস্থায় দেখতে পেয়ে জিরানিয়া থানার পুলিশকে খবর দেন৷খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে দ্বিখন্ডিত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠায়৷রেলে কাটা পড়ে ইটভাটা শ্রমিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷
উল্লেখ্য গত কয়েকদিনে রেলে কাটা পড়ে বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে৷ পরপর রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে৷

Releated Posts

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top