News Flash

  • Home
  • Uncategorized
  • দুই গাড়ির চালকদের মারপিটে উত্তপ্ত গান্ধীগ্রাম
Image

দুই গাড়ির চালকদের মারপিটে উত্তপ্ত গান্ধীগ্রাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ এয়ারপোর্ট থানা এলাকার গান্ধীগ্রাম এলাকায় দুই গাড়িচালকের মধ্যে মারপিটের ঘটনায় এক গাড়ি চালক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত গাড়িচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়৷


ঘটনার সূত্রপাত গাড়ি পাস দেওয়াকে কেন্দ্র করে৷গাড়ির পাস দেওয়াকে কেন্দ্র করে দুই গাড়িচালকের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়৷ শেষ পর্যন্ত তা সংঘর্ষে রূপ নেয়৷
ঘটনাকে কেন্দ্র করে গান্ধীগ্রাম এলাকায় রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ রক্তাক্ত পরিস্থিতি দেখে শেষ পর্যন্ত এলাকাবাসী এয়ারপোর্ট থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার এর সংবাদ নেই৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top