News Flash

  • Home
  • Uncategorized
  • পিআর বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করলেন ১০৩২৩ এর এক শিক্ষক
Image

পিআর বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করলেন ১০৩২৩ এর এক শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২ জানুয়ারি৷৷ একদিকে আগরতলা সিটি সেন্টারের সামনে চাকুরী ফিরে পাবার জন্য চাকুরীচ্যুত ১০৩২৩ এর শিক্ষকরা আন্দোলনরত , আর অন্যদিকে সংসারের অভাব অনটনের কারণে দিশেহারা হয়ে কোন ভরসা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিল ১০৩২৩ এর চাকুরী চ্যুত শিক্ষকের একজন উত্তম ত্রিপুরা৷ চাকরিচ্যুত হয়ে সংসার চালাতে না পেরে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে ১০৩২৩ এর শিক্ষক উত্তম ত্রিপুরা , শনিবার ভোর রাতে উত্তম আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ ঘটনা রাজনগর পিআর বাড়ি থানাধীন ওয়াং ছড়ার কমলাকান্ত পাড়াতে৷ চাকুরী চ্যুত শিক্ষকের মৃত্যু কে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে৷


আমি এর বিচার চাই আমার স্বামীর মৃত্যুর জন্য যারা দায়ী৷ আমিও স্বামীর সাথে সহ মরনের যাত্রী হবো৷ স্বামীর আগে আমাকে আগুন দাও গগনভেদি চিৎকার আর কাঁদতে কাঁদতে উত্তম ত্রিপুরার স্ত্রী শেফালী ত্রিপুরা মৃত স্বামীর দেহ সৎকারের জন্য সাজানো চিতাতে শুয়ে পড়ে৷ আত্মীয়-স্বজনেরা টেনে আনার জন্য প্রয়াস চালালেও চিতা থেকে উঠে আসতে চাইছে না৷ উচ্চ আদালতের রায়ে ১০৩২৩ এর শিক্ষক শিক্ষিকারা চাকুরী চ্যুত হয়৷ এর মধ্যে উত্তম ত্রিপুরা একজন৷ বয়স ৩২ বছর৷ স্ত্রী শেফালী ত্রিপুরা সহ দুই সন্তান নিয়ে ও মা-বাবা বোন মিলে সংসার৷ উত্তম ত্রিপুরার উপর ছিল সংসারের দায়িত্ব৷ চাকুরী চ্যুত হয়ে উত্তম ত্রিপুরা দিশেহারা হয়ে পড়ে৷ একদিকে ব্যাঙ্কের লোন , অন্যদিকে সংসার প্রতিপালন করতে গিয়ে ঋনগ্রস্ত হয়ে পড়ে৷

এছাড়া চাকুরী ফিরে পাবার কোন আশা ভরসা না পেয়ে হতাশ হয়ে পড়ে৷ সংসার প্রতিপালন করতে গিয়ে হিমসিম তার উপরে ব্যাঙ্ক লোনের নোটিশ ও ঋন গ্রহিতারা বাড়িতে আনাগোনা৷সব কিছু মিলিয়ে নিজেকে শেষ করার পরিকল্পনা নিয়ে নেয় চাকুরী চ্যুত উত্তম৷ তার জন্য দুই সন্তান সহ স্ত্রীকে শুক্রবার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়৷ স্ত্রী শেফালী ত্রিপুরা জানত না স্বামীর সাথে এই শেষ দেখা এবং কথা৷শনিবার ভোর রাতে উত্তম ত্রিপুরা নিজ ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে নিজেকে ঋনগ্রস্ত থেকে মুক্ত করলো৷ এই দিকে উত্তম ত্রিপুরার স্ত্রী শেফালী ত্রিপুরা খবর পেয়ে দুই সন্তানকে নিয়ে ছুটে আসে বাড়িতে৷ স্বামীর এবস্থা দেখে বুকের উপর শুয়ে কান্নায় ভেঙে পড়ে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top