News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে গন্ডাছড়ায় পথ অবরোধ এবিভিপির
Image

কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে গন্ডাছড়ায় পথ অবরোধ এবিভিপির

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২ জানুয়ারি৷৷ গন্ডাছড়া ডিগ্রী কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে পথ অবরোধের শামিল হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ সংগঠনের পক্ষ থেকে গন্ডাছড়া কমলপুর সড়ক অবরোধ করা হয়৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কন্য সেরা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সহ অন্যান্য কর্মীরা মর্জিমাফিক কলেজে আসা যাওয়া করেন৷


কলেজের পঠন পাঠন রীতিমতো শিকেয় উঠেছে৷গন্ডাছড়া ডিগ্রী কলেজের পঠন পাঠন সঠিকভাবে পরিচালনা করার জন্য কলেজের অধ্যক্ষ সহ ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করা হয়৷সে কারণেই গন্ডাছড়া ডিগ্রী কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শেষ পর্যন্ত করা কমলপুর সড়ক অবরোধ করে৷


অবরোধের ফলে অবরোধ স্থলের দু’’পাশে বেশ কিছু সংখ্যক যানবাহন আটকে পড়ে৷ তাতে যাত্রীদুভর্োগ চরমে আকার ধারণ করে৷ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেব এবং পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস সহ অন্যান্যরা অবরোধ স্থলে ছুটে আসেন৷প্রশাসনের কর্মকর্তারা গন্ডাছড়া কলেজের সমস্যা সম্পর্কে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন৷প্রশাসনের তরফ থেকে আন্দোলনকারীদের আশ্বস্ত করা হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হবে৷সেই আসাটাই বৃদ্ধিতে দীর্ঘ সাড়ে তিনঘণ্টা পর পথ অবরোধ মুক্ত করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷অবিলম্বে গন্ডাছড়া ডিগ্রী কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷উল্লেখ্য গন্ডাছড়া ডিগ্রী কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ অন্যান্য কর্মী স্বল্পতাও রয়েছে৷অবিলম্বে গন্ডাছড়া ডিগ্রী কলেজে প্রয়োজনীয় সংখ্যক অধ্যাপক নিয়োগ সহ অন্যান্য পরিকাঠামো উন্নয়নের জন্য আন্দোলনকারীদের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top