News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যেও করোনার টিকিাকরণের ড্রাই রান সাফল্যের সাথে সম্পন্ন
Image

রাজ্যেও করোনার টিকিাকরণের ড্রাই রান সাফল্যের সাথে সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ কোভিড টিকাকরণের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সারা দেশের সাথে রাজ্যের স্বাস্থ্যকর্মীদেরও শনাক্তকরণ করা হয়েছে৷ এই প্রস্তুতি পর্বের অঙ্গ হিসাবে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলায় অনুষ্ঠিত হল কভিড টিকার ড্রাই রান৷ প্রাথমিকভাবে আইজিএম হাসপাতাল, গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বোরাখা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই কর্মসূচির পালন করা হয়৷ মূলত এদিন টিকাকরণ প্রক্রিয়ার সমস্ত দিক গুলি ভালো করে খতিয়ে দেখার জন্য মক ড্রিল করা হয়৷


এদিন ভ্যাকসিন ক্যারিয়ার গুলোকে স্টুরেজ থেকে সেশন সাইটে অর্থাৎ টিকাকরণের স্থানে নিয়ে যাওয়া হয়৷ সেখানে ডামি টিকা নিতে উপস্থিত হন আশা কর্মী,অঙ্গনওয়াড়ি কর্মী সহ মোট ২৫ জন স্বাস্থ্য কর্মী৷ তিনটি সেশন সাইটে এই ডামী টিকাকরণ প্রক্রিয়ায় অংশ নিতে ২৫ জন করে প্রথম সারির নির্বাচিত কর্মীরা উপস্থিত হন৷ টিকাকরনের জন্য ইতিমধ্যে ১৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এর মধ্য থেকে শনিবার ৩ টিকাকরণ কেন্দ্রে মক ড্রিল করার জন্য ৬ জন করে মোট তিনটি টিম গঠন করা হয়৷ এই ৬ জনের মধ্যে রয়েছেন ভেকসিনেটর হিসাবে দুজন স্বাস্থ্যকর্মী৷


এছাড়াও ভ্যাক্সিনেশন অফিসার হিসেবে শিক্ষা দপ্তর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর থেকেও একজন করে প্রতিনিধি রয়েছেন৷ তবে এদিন বাস্তবে টিকা দেওয়া হয় নি৷ কিন্তু সমস্ত প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে৷ যাতে করে টিকা আসার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করা যায়৷ টিকাকরণের ড্রাই রান কর্মসূচির পর কো-উইন অ্যাপে পরীক্ষামূলকভাবে সমস্ত তথ্য নথিভুক্ত করা হয়৷এইদিন আইজিএম হাসপাতালে কোভিড টিকাকরণের মক ড্রিল সরজমিনে প্রত্যক্ষ করেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক৷ তিনি জানান কোভিড টিকা আসলে দ্রুত কিভাবে তা প্রদান করা যায় সেই বিষয় গুলি খতিয়ে দেখতে এইদিনের কর্মসূচী৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top