News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির মোতি নগরে বহুতলে অগ্নিকাণ্ড, নাইট ক্লাব থেকে উদ্ধার ৪ জন
Image

দিল্লির মোতি নগরে বহুতলে অগ্নিকাণ্ড, নাইট ক্লাব থেকে উদ্ধার ৪ জন

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির মোতি নগর এলাকায় অবস্থিত একটি বহুতলে। ওই বহুতলের প্রথম ও দোতলায় হার্লে ডেভিডসন শোরুমে আগুন লাগে। বহুতলের তিন-তলায় একটি নাইট ক্লাবে তখন বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। তিন-তলার নাইট ক্লাব থেকে উদ্ধার করা হয় ৪ জনকে। আগুন লাগে গভীর রাত ১.৩৮ মিনিট নাগাদ, দমকলের ২৫টি ইঞ্জিনের চেষ্টায় শনিবার সকাল ৫.৫০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে।


দিল্লি দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর রাত ১.৩৮ মিনিট নাগাদ দিল্লির মোতি নগর এলাকায় অবস্থিত বিল্ডিংয়ের প্রথম ও দোতলায় হার্লে ডেভিডসন শোরুমে আগুন লাগে। তিন-তলার নাইট ক্লাব থেকে উদ্ধার করা হয় ৪ জনকে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে আসে দমকলের মোট ২৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় শনিবার সকাল ৫.৫০ মিনিট নাগাদ আগুন নেভানো সম্ভব হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top