News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচকগুলি রাজ্যে যথাযথভাবে মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী
Image

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচকগুলি রাজ্যে যথাযথভাবে মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ রাজ্যের মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা বাড়ানোর জন্য সরকার প্রয়াস নিয়েছে৷ এর সুুফলও পাওয়া যাচ্ছে৷ রাজ্যের মানুষের গড় আয় আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হেপাটাইটিস ফাউণ্ডেশন অব ত্রিপুরা আয়োজিত ’আমার ত্রিপুরা সুুস্থ ত্রিপুরা’ শীর্ষক আলোচনাসভার উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷


তিনি বলেন, সুুস্থ ত্রিপুরা সুুন্দর ত্রিপুরা গড়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচকগুলি রাজ্যে যথাযথভাবে মেনে চলার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে৷ রাজ্যের ৯৭ শতাংশ মানুষই সরকারি স্বাস্থ্য পরিষেবার সুুযোগ নিচ্ছেন৷ শিক্ষামন্ত্রী বলেন, কোনও রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে শিশুদের বিকাশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে৷ এ রাজ্যেও সরকার এদিকে বিশেষ নজর দিয়েছে৷ একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০১৬ সালে রাজ্যে যেখানে ৫৪.৬ শতাংশ শিশু ক’মি আক্রান্ত ছিলো এই মুহর্তে এই সংখ্যাটি কমে ১.৯ শতাংশে এসে দাঁড়িয়েছে৷


শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের টিকাকরণের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে৷ ২০১৬ সালে রাজ্যে শিশুদের টিকাকরণের হার যেখানে ছিলো ৫৪.৫ শতাংশ এখন তা বৃদ্ধি পেয়ে এই হার গিয়ে দাঁড়িয়েছে ৬৯.৫ শতাংশে৷ তিনি বলেন, স্বাস্থ্য কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় কোভিড-১৯ মোকাবিলায় ত্রিপুরা দেশের অন্য অনেক রাজ্যের চেয়ে ভালো অবস্থায় রয়েছে৷ এই মুহর্তে রাজ্যে সুুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ৷ তিনি বলেন, নারী সুুরক্ষার বিষয়েও সরকার বিশেষ নজর দিয়েছে৷ মহিলাদের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতাও বেড়েছে৷ ২০১৬ সালে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে ছিলো ৫৯.২ শতাংশ৷ এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭৬.৯ শতাংশে৷ মাদক দ্রব্যের ব্যবহার বন্ধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে সবাই যথাযথ ভূমিকা না নিলে বিষয়টি ব্যাপক আকার নেবে৷ এ বিষয়ে সংবাদমাধ্যমকেও বলিষ্ঠ ভূমিকা নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

আজকের আলোচনাসভার মূল বিষয়বস্তু ছিলো ’নেশা আসক্তি : প্রভাব ও নির্মূলীকরণ’৷ এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে হেপাটাইটিস ফাউণ্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি তথা রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডা. প্রদীপ ভৌমিক বলেন, এখন দেখা গেছে রাজ্যের হেপাটাইটিস সি আক্রান্ত রোগীদের একটা অংশ ড্রাগে আসক্ত৷ বিষয়টা খুব উদ্বেগের৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেপাটাইটিস ফাউণ্ডেশন অব ত্রিপুরার সাধারণ সম্পাদক দিবাকর দেবনাথ৷ অনুষ্ঠানে আইজিএম হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. সুুদেষ্ণা দেবনাথ ব্যানার্জিকে এ বছরের ডক্টর অব দ্য ইয়ার সম্মানে ভূষিত করা হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেপাটাইটিস ফাউণ্ডেশন অব ত্রিপুরার সভাপতি ডা. এন এল ভৌমিক৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top