News Flash

  • Home
  • Uncategorized
  • সোশাল অডিট ইউনিট অধিকর্তার কার্যালয়ের ওয়েবসাইটের সূচনা
Image

সোশাল অডিট ইউনিট অধিকর্তার কার্যালয়ের ওয়েবসাইটের সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ আজ এক অনুষ্ঠানে সোশাল অডিট ইউনিট অধিকর্তার কার্যালয়ের ওয়েবসাইট চালু হয়েছে৷ ওয়েবসাইটটি হলwww.socialaduittripura.gov.in ৷ এই ওয়েবসাইটটির মাধ্যমে রাজ্যের গ্রামোন্নয়ন ও অর্থ দপ্তরের বিভিন্ন কাজের চিত্র তুলে ধরা হবে৷

উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সোশাল অডিট ইউনিটের অধিকর্তার অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইটটির সূচনা করেন৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, এই ওয়েবসাইটটি চালু করায় এমজিএন রেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রের তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ অনেক সহজ হবে৷ এতে করে কাজের স্বচ্ছতাও বেড়ে যাবে৷ তিনি বলেন, এই ডিজিটাল প্রযুক্তির যুগে কাগজের ব্যবহার যত কমানো যাবে ততোই প্রশাসনিক কাজকর্ম মানুষের জন্য সহজ, সরল ও সুুবিধাজনক হবে৷ সোশাল অডিট ইউনিট থেকে জানানো হয় দপ্তরের এই ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যের ৫৮টি ব্লকের ১,১৫১টি গ্রামের কাজকর্মের তথ্য জানা যাবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top