News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা কারবারীদের দু’পক্ষের সংঘর্ষে আহত দুই, শালবাগানে উত্তেজনা
Image

নেশা কারবারীদের দু’পক্ষের সংঘর্ষে আহত দুই, শালবাগানে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ এয়ারপোর্ট থানা এলাকার শালবাগানে জুয়াড়ি ও নেশা কারবারির আক্রমণে আহত হয়েছেন দু’জন৷ আহতরা হলেন প্রদিপ দেবনাথ এবং নিখিল দেবনাথ৷ তাদেরকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অভিযুক্তরা হল নেশাকারবারী রাকেশ দাস এবং তার বাবা নিখিল দাস৷ ঘটনার বিবরণে জানা যায় নিখিল দাস এর ছেলে রাকেশ দাস দীর্ঘদিন ধরেই শালবাগান এলাকায় জুয়ার আসর এবং নেশা কারবার চালিয়ে আসছে৷


এ বিষয়ে আপত্তি জানানো হয় প্রদিপ দেবনাথ এবং নিখিল দেবনাথ কে এবং শাবল দিয়ে আঘাত করে রাকেশ দাস এবং নিখিল দাস৷ নেশা কারবারি ও জুয়াড়িদের আক্রমণে গুরুতর ভাবে আহত হয়েছেন দুজনে ই৷ আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি৷

এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরেই রাকেশ দাস এবং নিখিল দাস এলাকায় জুয়ার আসর বসেছে এবং নেশা কারবার দিব্যি চালিয়ে যাচ্ছে৷বেআইনিভাবে তারা এ ধরনের কার্যকলাপ সংগঠিত করে চললেও পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে এলাকাবাসীর গুরুতর অভিযোগ৷পুলিশের কাছ থেকে প্রশ্রয় পেয়ে তারা এ ধরনের বেআইনি কাজকর্ম চালিয়ে যেতে সক্ষম হচ্ছে বলেও অভিযোগ৷এ ধরনের অসামাজিক কার্যকলাপ সংগঠিত করার ফলে শালবাগান হাতিপারা সহ সংশ্লিষ্ট এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷
এলাকার যুবকসহ অন্যান্যরাএসব নেশার কবলে পড়ে ধবংসের পথে এগোচ্ছে৷ সেকারণেই তারা এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য প্রতিবাদ গড়ে তুলেছিল৷ প্রতিবাদ করার কারণেই তাদের ওপর আক্রমণ সংঘটিত হয়৷অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর জোরালো দাবি জানিয়েছেন৷এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top