News Flash

  • Home
  • Uncategorized
  • আজ রাজ্যে লাইট হাউস প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
Image

আজ রাজ্যে লাইট হাউস প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আগরতলা, ৩১ ডিসেম্বর (হি. স.)৷৷ নতুন বছরে নতুন উপহার পাচ্ছে ত্রিপুরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরার রাজধানী আগরতলায় লাইট হাউস প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করতে যাচ্ছেন৷ একই দিনে ঝাড়খণ্ডের রাঁচি, উত্তরপ্রদেশের লখনউ, মধ্য প্রদেশের ইন্দোর, গুজরাটের রাজকোট এবং তামিলনাড়ুর চেন্নাইতে লাইট হাউস প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি৷


ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও এই অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) হরদীপ সিং পুরির সাথে উপস্থিত থাকবেন৷ পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিকও এই অনুষ্ঠানে যোগ দেবেন৷ এদিকে, প্রধানমন্ত্রী আগামীকাল আশা-ভারত-এর অধীনে বিজয়ীদের নাম ঘোষণা করবেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা – আরবান (পিএমএওয়াই-ইউ) মিশনের বাস্তবায়নে সেরা রাজ্যগুলিকে বার্ষিক পুরস্কার প্রদান করবেন৷

প্রসঙ্গত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ইতিপূর্বে একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘‘বস্তি অঞ্চলে বসবাসরত দরিদ্র মানুষের মধ্যে আবাসন সুবিধা দেওয়ার জন্য আগরতলায় একটি লাইট হাউস তৈরি করা হবে৷ এই লাইট হাউস-এ ১০০০ টি ফ্ল্যাট থাকবে৷ এ ছাড়া গরিবদের ফ্ল্যাট কিনতে ৯ থেকে ১১ লক্ষ টাকা পর্যন্ত ভরতুকি দেওয়া হবে৷ বাকি টাকা স্বল্প সুদে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন যাতে দরিদ্র মানুষ সহজেই এই ফ্ল্যাটটি কিনতে পারেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top