News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আইনের প্রতিবাদে রাজ্যেও আন্দোলন কর্মসূচি কৃষক সভার
Image

কৃষি আইনের প্রতিবাদে রাজ্যেও আন্দোলন কর্মসূচি কৃষক সভার

আগরতলা, ৩১ ডিসেম্বর (হি.স.)৷৷ কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও সারা ভারত কিষাণ সভা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে বিভিন্ন আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ ১ জানুয়ারি থেকে এই আন্দোলন কর্মসূচি শুরু হবে৷ বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে আন্দোলন কর্মসূচির ঘোষণা করে বলেন কৃষকসভার নেতৃবৃন্দ৷


কৃষক সভার রাজ্য নেতা তথা সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর আন্দোলনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে জানান, পয়লা জানুয়ারি থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ কারণ, সারা দেশে কৃষকরা কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে শামিল হয়েছেন৷ তাই, পয়লা জানুয়ারি দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও শপথ গ্রহণ অনুষ্ঠান সংগঠিত করা হবে৷ তাঁর কথায়, আগরতলা সহ ত্রিপুরার ৫০টি স্থানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ সাথে তিনি যোগ করেন, ৪ জানুয়ারি আগরতলার ওরিয়েন্ট চৌমুহনিতে ৩ ঘণ্টা ব্যাপী গণ-অবস্থান পালন করা হবে৷ এছাড়া রাজ্যের অন্যান্য স্থানেও এদিন গণ-অবস্থান পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, বলেন তিনি৷

তিনি বলেন, রাজ্যের কোনও কোনও অঞ্চলে আগামী ৬ জানুয়ারি গণ-অবস্থান পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পবিত্রবাবু আরও জানান, আগামী ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন আন্দোলন গড়ে তোলার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, আগরতলায় রাজ ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করা হবে৷ সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃবৃন্দের সাফ কথা, কেন্দ্রীয় সরকার কৃষক আন্দোলন প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে প্রস্তুত রয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top