News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিহাজলা অভয়ারণ্যে দায়সারা মনোভাব বনকর্মীদের, উদ্বেগ
Image

সিপিহাজলা অভয়ারণ্যে দায়সারা মনোভাব বনকর্মীদের, উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ সিপাহী জলা অভয়ারণ্যে মধ্যপদের তাণ্ডব দিন দিন বেড়েই চলেছে৷ সিপাহী জলা অভয়ারণ্য বনভোজন করতে যাওয়া মানুষজন তাতে রীতিমত তিতিবিরক্ত৷বুধবার সিপাহিজালা অভয়ারণ্যে বনভোজনে যাওয়া মানুষদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ সিপাহিজালা অভয়ারণ্যের ব্যাপকসখ্যক মানুষের সমাগম ঘটলেও এখানকার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে৷

বনভোজন চলাকালে মদ্যপরা প্রতিনিয়তই তাণ্ডব চালাচ্ছে বলে জানা গিয়েছে৷ বুধবার এক মদ্যপকে বনভোজনে যাওয়া লোকজনরা বেঁধে রাখেন গাড়ির সঙ্গে৷ দীর্ঘ কয়েক ঘণ্টা গাড়ির সঙ্গে বেঁধে রাখার পরও পুলিশ কিংবা বন দপ্তরের কর্মকর্তারা কোন খোঁজ খবর নেননি বলে অভিযোগ৷ প্রতিনিয়ত অভয়ারণ্যের ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে বলে জানা যায়৷ সিপাহী জলা অভয়ারণ্য বনভোজন কারীদের জন্য একটি অন্যতম কেন্দ্র৷ এখানে রাজ্যের ও বহিঃরাজ্যের পর্যটকরাও ব্যাপক সংখ্যায় আসেন৷স্বাভাবিক কারণেই সিপাহিজালা অভয়ারণ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে৷

সিপাহিজালা অভয়ারণ্যে বনভোজনকারী এবং পর্যটকদের জন্যপ্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা না হলে যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে বলেও অনেকে আশঙ্কা ব্যক্ত করেছেন৷ এ ধরনের কোনো অঘটন ঘটে গেলে এজন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে৷ কেননা সবকিছু জেনেশুনে ও প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় আগাম কোনো ব্যবস্থা নিচ্ছে না৷অভয়ারণ্যের ভেতরে মদ্যপান নিষিদ্ধ থাকা সত্ত্বেও অবাধে মদ্যপানের আসর বসে৷ সে বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে কর্তৃপক্ষ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top