News Flash

  • Home
  • Uncategorized
  • সংবাদপত্রের সমৃদ্ধ ইতিহাস হারিয়ে যাচ্ছে, সেটা বাঁচিয়ে রাখা খুবই প্রয়োজন : জাগরণ সম্পাদক
Image

সংবাদপত্রের সমৃদ্ধ ইতিহাস হারিয়ে যাচ্ছে, সেটা বাঁচিয়ে রাখা খুবই প্রয়োজন : জাগরণ সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ সংবাদপত্রের সমৃদ্ধ ইতিহাস আজ হারিয়ে যাচ্ছে৷ সেই ইতিহাস বাঁচিয়ে রাখা খুবই প্রয়োজন৷ রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রটেকশন অব মিডিয়া কমিউনিটির প্রথম রাজ্য সম্মেলনে এই আবেদন রেখেছেন জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাস৷ তাঁর কথায়, নবীন প্রজন্মের সেই ইতিহাস জানা খুবই জরুরি৷


প্রচন্ড শারীরিক অসুস্থতা সত্বেও ফোরামের ডাকে সাড়া দিয়ে জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাস এদিন রাজ্য সম্মেলনে অংশ নেন৷ এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের সফলতা এবং ব্যর্থতা উভয় বিষয় নিয়ে চর্চা করেছেন৷ সাথে সরকারের সাফল্যের প্রচারে দুর্বলতা রয়েছে দাবি করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন৷ তিনি পরামর্শ দিয়ে বলেন, সরকারের সাফল্যের প্রচারে তথ্য ও সংসৃকতি দফতরের বিরাট ভূমিকা রয়েছে৷ সেই ভূমিকা পালনে যথেষ্ট দুর্বলতার প্রমান মিলছে৷


তাঁর কথায়, ত্রিপুরার সংবাদপত্রের সমৃদ্ধ ইতিহাস রয়েছে৷ কিন্তু, আজ সেই ইতিহাস হারিয়ে যাচ্ছে৷ অতীত দিনের স্মৃতি মনে করে তিনি বলেন, ত্রিপুরায় বহু প্রতিথযশা সাংবাদিক নিজেদের কাজের মাধ্যমে স্বর্ণালী ছাপ রেখে গেছেন৷ ননীগোপাল দে, খগেন্দ্র নাথ চক্রবর্তী প্রমুখরা সংবাদপত্র পরিচালনা করতে গিয়ে নিঃস্ব হয়েছেন৷ না খেয়ে খালি পেটে সংবাদপত্র প্রকাশ করেছেন৷ তাঁরা নমস্য ব্যক্তি৷ তাঁদের লেখার মুন্সিয়ানা আজ আর খুঁজে পাওয়া যায় না৷ তিনি আবেদন রাখেন, ত্রিপুরার সংবাদপত্রের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে হবে৷ নতুন প্রজন্মের সেই ইতিহাস সম্পূর্ণ অজানা৷


তাঁদের সে সম্পর্কে জানাতে হবে৷ তাতে, প্রয়োজনে সরকারের সহায়তার প্রয়োজন হতে পারে৷আজ জাগরণ সম্পাদক সাংবাদিকতায় এবং সংবাদ মাধ্যম পরিচালনায় ত্যাগ ও আদর্শে অবিচল থাকার পরামর্শ দিয়েছেন৷ তিনি বলেন, কঠিন তপস্যা এবং ত্যাগের বিনিময়ে সাংবাদিকতা সম্ভব হবে৷ তেমনি, আদর্শ ছাড়া সাংবাদিকতা কিংবা সংবাদ মাধ্যম পরিচালনা সম্ভব হবে না৷ এ-বিষয়ে তিনি অতীত দিনের স্মৃতি মনে করে বলেন, সংবাদমাধ্যম আক্রান্তের ঘটনা নতুন নয়৷ সরকারের শোষণের শিকার অতীতেও হয়েছে সংবাদমাধ্যম৷ তিনি বলেন, বামফ্রন্ট আমলে আমি নিজে আক্রান্ত হয়েছি৷আমার অফিস-বাড়ি আক্রান্ত হয়েছে৷ কিন্তু, তখন সকলে মিলে আমরা তা প্রতিরোধ করেছি৷ প্রতিবাদী হয়েছি৷


তাঁর কথায়, তখন তা সম্ভব হয়েছে কারণ সকলের মধ্যে ঐক্য ছিল৷ কিন্তু, এখন ঐক্যের চাইতে ব্যক্তিস্বার্থ বড় হয়ে দাঁড়িয়েছে৷ তিনি সাফ জানিয়েছেন, ত্যাগ ও স্বার্থ একসাথে সম্ভব নয়৷ তেমনি, একসময় যাদের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছি আজ তাদের গলায় গলা মিলিয়ে চলার মতো দ্বিচারিতা আমরা মেনে নিতে পারি না৷
তিনি বলেন, অতীতে সাংবাদিক আক্রান্ত হলে যারা কোন ভূমিকা নিতেন না বরং মুখে কুলুপ এঁটে থাকতেন আজ তারাই মায়াকান্না করছেন৷ তিনি বিদ্রুপ করে বলেন, দেরিতে হলেও তাঁদের বোধোদয় হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top