News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম জেলায় চারটি পুর ও নগর সংস্থার ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশ
Image

পশ্চিম জেলায় চারটি পুর ও নগর সংস্থার ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশ

আগরতলা, ২৭ নভেম্বর (হি. স.) : পশ্চিম জেলার চারটি পুর ও নগর সংস্থার সীমানা ও ওয়ার্ড সংখ্যা পুনঃনির্ধারণ (ডিলিমিটেশন) সংক্রান্ত এক সর্বদলীয় বৈঠক আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এদিন জেলাশাসক ডা. শৈলেশ কুমার যাদব ডিলিমিটেশন সংক্রান্ত খসড়া তালিকাটি বিভিন্ন দলের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। ২১ নভেম্বর নগরউন্নয়ন দপ্তরের এই সংক্রান্ত নােটিফিকেশনের ভিত্তিতে ২৬ নভেম্বর খসড়া তালিকাটি প্রকাশিত হয়েছে। ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সমস্ত দল এই খসড়া তালিকাটির উপর দাবি আপত্তি জানাতে পারবে। দাবি আপত্তির নিস্পত্তি করা হবে ৮ ডিসেম্বর। ১০ ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

এদিন পশ্চিম জেলার জেলাশাসক ডা শৈলেশ কুমার যাদব জানান, এই জেলার অন্তর্গত চারটি পুর ও নগর সংস্থা রয়েছে। আগরতলা পুর নিগম, মােহনপুর পুর পরিষদ ও রাণীর বাজার পুর পরিষদ এবং জিরানীয়া নগর পঞ্চায়েত। এই খসড়া তালিকায় আগরতলা পুর নিগমের ওয়ার্ড সংখ্যা ৪৯ থেকে বাড়িয়ে ৫১ করার প্রস্তাব করা হয়েছে। মােহনপুর পুর পরিষদের ওয়ার্ড সংখ্যা ১৩ থেকে বাড়িয়ে ১৫ করার প্রস্তাব করা হয়েছে। রাণীর বাজার পুর পরিষদ ও জিরানীয়া নগর পঞ্চায়েতের ওয়ার্ড সংখ্যা অপরিবর্তিত রাখা হয়েছে। আগরতলা পুর নিগমের মােট ৫১টি ওয়ার্ডের মধ্যে ১৩টি তপশীলি জাতি সংরক্ষিত, ২টি জনজাতি সংরক্ষিত ও ২৫ টি থাকবে মহিলা সংরক্ষিত। রাণীর বাজার পুর পরিষদের ১৩টি ওয়ার্ডের মধ্যে ৩টি তপশীলি জাতি সংরক্ষিত ও ৬টি মহিলা সংরক্ষিত আসন থাকবে। জিরানীয়া নগর পঞ্চায়েতের মােট ১১টি ওয়ার্ডের মধ্যে ৩টি তপশীলি জাতি সংরক্ষিত, ১টি জনজাতি সংরক্ষিত ও ৫টি মহিলা সংরক্ষিত। মােহনপুর পুর পরিষদের মােট ১৫টি ওয়ার্ডের মধ্যে ৫টি তপশীলি জাতি সংরক্ষিত ও ৩টি মহিলা সংরক্ষিত আসন থাকবে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ এই বৈঠকে উপস্থিত ছিলেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top