News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেড ইউনিয়নের ডাকা বনধ রাজ্যে সর্বাত্মক, দাবি বামেদের
Image

ট্রেড ইউনিয়নের ডাকা বনধ রাজ্যে সর্বাত্মক, দাবি বামেদের

আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.)৷৷ হামলা, হুমকি উপেক্ষা করে ট্রেড ইউনিয়নের ডাকা বনধ ত্রিপুরার জনগণ সার্বিকভাবে সর্বাত্মক সফল করেছেন৷ এক বিবৃতিতে বামেরা এই দাবি করেছেন৷


বিবৃতিতে বলা হয়েছে, আজ ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন সেক্টরের জাতীয় ফেডারেশনগুলি কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও কৃষক বিরােধী আইন প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছিল৷ ত্রিপুরা বামফ্রন্ট কমিটি এই ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছিল৷ ত্রিপুরায় এই ধর্মঘটকে বানচাল করার জন্য বিজেপি-র হুমকি, হামলা উপেক্ষা করে রাজ্যের জনগণ ধর্মঘটকে সার্বিকভাবে সর্বাত্মক সফল করায় ত্রিপুরা বামফ্রন্ট কমিটি জনগণকে অভিনন্দন জানাচ্ছে৷

বামেদের দাবি, ধর্মঘট বানচালে ব্যর্থ হয়ে বিজেপি-আশ্রিত সমাজবিরােধীরা সিআইটিইউ রাজ্য দফতর, বামফ্রন্টের শরিক সিপিআই-এর রাজ্য দফতর এবং এসইউসিআই (সি)-র রাজ্য দফতরে সশস্ত্র হামলা চালিয়েছে৷ আগুনে ভস্মীভূত করা হয়েছে সাব্রুমের বটতলা, ছােটখিলের সিপিআই (এম) কার্যালয় এবং বটতলার একটি দোকান৷ বিজেপি-আশ্রিত দুসৃকতীরা সাব্রুমের ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (হ-গ-ব)-র মহকুমা কার্যালয়টিও আগুনে ভস্মীভূত করেছে৷ এমন-কি, গন্ডাছড়াস্থিত সিপিআই (এম)-এর মহকুমা দফতরে তালা লাগানাে হয়েছে৷ বামেরা বলেন, কুমারঘাট, জিরানিয়া, খােয়াই প্রভৃতি স্থানে নিগৃহীত হয়েছেন আটজন সিপিআই (এম) কর্মী৷ এ-ছাড়া বিজেপি-র সমাজদ্রোহীদের হামলায় বক্সনগরে একজন সাংবাদিক আহত হয়েছেন৷ হামলা চালানাে হয়েছে মেলারমাঠের একটি হােটেলে এবং একজনকে আহত করা হয়েছে৷


বামেরা বিবৃতিতে দাবি করেছেন, সিপিআই রাজ্য দফতর আজ বন্ধ ছিল৷ শাবল দিয়ে দরজা ভেঙে অফিসের যাবতীয় আসবাবপত্র ভেঙে ড্রেনে ফেলে দিয়েছে দুসৃকতিকারীরা৷ সাথে বই-কাগজপত্র বিনষ্ট করেছেন তারা৷ ত্রিপুরা বামফ্রন্ট কমিটি বিজেপি-র সশস্ত্র দুষৃকতীদের এ-সব ফ্যাসিস্টসুলভ আক্রমণের তীব্র নিন্দা করেছে এবং ওই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও আইনানুগ শাস্তির দাবি জানিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top