News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রিজ সংস্কারের দাবীত পথ অবরোধ জগন্নাথপুরে
Image

ব্রিজ সংস্কারের দাবীত পথ অবরোধ জগন্নাথপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ পথ অবরোধ এখন নিত্যদিনের সংবাদ ৷ বিভিন্ন দাবি দাবা নিয়ে পথ অবরোধের শামিল হল এলাকাবাসীরা৷ শনিবার আমবাসা ব্লকের জগন্নাথপুর এলাকায় পথ অবরোধের শামিল হল এলাকার জনগণ৷


ঈশান চন্দ্র পাড়া ব্রিজটি নির্মাণ করার দাবিতে এলাকাবাসীরা আমবাসা গন্ডাছড়া সড়কের জগন্নাথপুর এলাকায় পথ অবরোধে বসে, শনিবার ছিল আমবাসা বাজারের হাট বাজার৷ এই পথ অবরোধের ফলে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে হাট বাজারের ব্যবসায়ীদের, এমনকি এলাকাবাসীরা যাত্রীদের সঙ্গে কথা-কাটাকাটির জেরে , যাত্রী ও অবরোধকারীদের সঙ্গে হাতাহাতি হয়৷

এক প্রকার মারামারি শুরু হয় সেই জায়গায়, আমবাসা থানা পুলিশকে সামনে রেখে যাত্রীর সঙ্গে মারামারিতে লিপ্ত হয় অবরোধকারীরা৷ আমবাসা থানার পুলিশ টুটু জগন্নাথের মত যাত্রী ও অবরোধকারীদের মারামারি দেখতে ব্যস্ত৷ কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে ডিসিএম সহ প্রশাসনের আধিকারিকরা৷ খবর লেখা পর্যন্ত এখনো চলছে অবরোধ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top