News Flash

  • Home
  • Uncategorized
  • ছড়ার জলে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
Image

ছড়ার জলে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ ধলাই জেলার কমলপুরের ফুলছড়ি গ্রাম পঞ্চায়েতের ড্রাইভার টিলা এলাকায় ছড়ার জলে গরুর জন্য ঘাস ধুইতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ মৃত ব্যক্তির নাম ইন্দ্রজিৎ ঘোষ৷


সংবাদ সূত্রে জানা গেছে ইন্দ্রজিৎ ঘোষ নামে ওই ব্যক্তি বাড়ির পাশেই ছড়ার জলে গরুর জন্য ঘাস ধুতে গিয়েছিলেন৷ গরুর ঘাস ধুইতে গিয়ে তিনি জলে পড়ে যান৷ স্থানীয় লোকজন ঘটনা প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের চেষ্টা করেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর জন্য দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ ওই ব্যক্তিকে উদ্ধার করে তারা নিয়ে যায় হাসপাতালে৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনে সহযোগিতা আরও জোরদার করবে: পীযূষ গোয়েল

লন্ডন/নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): আগামী ১৫ জুলাই থেকে কার্যকর হতে চলা ভারত-যুক্তরাজ্য সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি দুই…

ByByNews Desk Jun 28, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top