News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে করোনায় আক্রান্ত ১৪ জন চিকিৎসক, তিনদিন বন্ধ জেএনআইএমএস
Image

মণিপুরে করোনায় আক্রান্ত ১৪ জন চিকিৎসক, তিনদিন বন্ধ জেএনআইএমএস

ইমফল, ২২ অক্টোবর (হি.স.) : করোনা মোকাবিলায় মণিপুর বড়সড় ধাক্কা খেয়েছে। একদিনে ১৪ জন চিকিৎসকের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাই, আজ বৃহস্পতিবার থেকে তিনদিন ইমফলের দ্য জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (জেএনআইএমএস) হাসপাতাল বন্ধ রাখা হয়েছে। ওই তিনদিন নতুন কোনও রোগীর চিকিৎসা কিংবা ভরতিও করা হবে না।

প্রসঙ্গত, মণিপুরে হঠাৎ করোনা-র সংক্রমণ মারাত্মক বৃদ্ধি ঘটেছে। এখন পর্যন্ত ১০৭ জন চিকিৎসক করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা করতে গিয়ে নিজেরাই সংক্রমিত হয়েছেন। গত মঙ্গলবার জেএনআইএমএস হাসপাতালের ১৪ জন চিকিৎসকের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে, ওই হাসপাতালের ওপিডি, ক্যাজুয়ালটি এবং নতুন রোগীর ভরতি আজ থেকে তিনদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

এদিকে, বুধবার মণিপুরে নতুন করে ২১৪ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাতে এখন পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,২৭৬। নতুন আক্রান্তদের মধ্যে ২০৮ জন সাধারণ নাগরিক এবং ছয় জন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান রয়েছেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top