News Flash

  • Home
  • Uncategorized
  • চালকের এটিএম চুরি করে টাকা তুলে নিল খালাসি ব্যপক মারধর
Image

চালকের এটিএম চুরি করে টাকা তুলে নিল খালাসি ব্যপক মারধর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ অক্টোবর৷৷ গাড়ি চালকের এটিএম চুরি করে নিয়ে সহ চালক টাকা তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনা তেলিয়ামুড়া৷ অভিযুক্ত গাড়ির চালক জুটন দেবনাথ কে আটক করে উত্তম-মধ্যম দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছেন এলাকাবাসী৷


সংবাদ সূত্রে জানা গেছে গাড়িচালক নিজে এটিএম থেকে টাকা তুলতে পারেন না৷ সে কারণেই সহ চালককে এটিএম কার্ড দিয়ে দেন এবং পাসওয়ার্ড বলে দেন৷ সে অনুযায়ী এটিএম থেকে ৫০০ টাকা তুলে চালকের হাতে তুলে দেয় সহ চালক৷ রাতে গাড়ি থামিয়ে চালক গাড়িতে ঘুমিয়ে পড়লে সহ চালক তার পকেট থেকে এটিএম কার্ড টি চুরি করে নিয়ে গিয়ে ৪০০০ টাকা এটিএম দিয়ে তুলে নেয়৷ এই খবর চাউর হতেই সহ চালককে আটক করে উত্তম-মধ্যম দেওয়া হয় এবং গাছের সাথে বেঁধে রাখা হয়৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷এ ধরনের বিশ্বাসঘাতক এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দাবি উঠেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top