News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গোৎসবে আগরতলায় নিয়োজিত অতিরিক্ত৩০০০ পুলিশ কর্মী
Image

দুর্গোৎসবে আগরতলায় নিয়োজিত অতিরিক্ত৩০০০ পুলিশ কর্মী

আগরতলা, ২১ অক্টোবর (হি.স.)৷৷ দুর্গোৎসবকে ঘিরে সারা ত্রিপুরায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে৷ বিশেষ করে রাজধানী আগরতলাকে নিরাপত্তার চাদরে মোড়ে দিতে অতিরিক্ত ৩০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে৷ তারা আগরতলায় নিরাপদে দুগর্োৎসব পালনে আইন-শৃঙ্খলা ব্যবস্থা রক্ষা করবেন৷


এ-বিষয়ে বুধবার পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার মানিক দাস বলেন, দুর্গোৎসবে নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে৷ আজ সংশ্লিষ্ট সবাইকে তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর কথায়, পুলিশের বিভিন্ন পদাধিকারী সমস্ত কাজ বুঝিয়ে দিয়েছেন তাঁদের৷ আজ তিনি জানান, পুলিশ-টিএসআর ছাড়াও সিআরপিএফ জওয়ানরা আগরতলায় আইন-শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক রাখার দায়িত্বে নিয়োজিত থাকবেন৷


পশ্চিম জেলা পুলিশ সুপারের বক্তব্য, সীমান্ত সুরক্ষিত রাখার প্রশ্ণে বিএসএফ-কে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, দুর্গোৎসবে সীমান্তে আরও কঠোর নজরদারি চালানো হবে৷ তিনি বলেন, দুগর্োৎসব শান্তিতে পালনে পুলিশের তরফে সমস্ত আয়োজন করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top