News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্ধী ভারতকে ঘৃণা করেন, তীব্র কটাক্ষ সম্বিত পাত্রর
Image

রাহুল গান্ধী ভারতকে ঘৃণা করেন, তীব্র কটাক্ষ সম্বিত পাত্রর

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি. স.): ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সম্প্রতি পাকিস্তানের লাহোর লিটারেরি মিটে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নিন্দায় সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।এবার এই প্রসঙ্গে পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে নিন্দায় রবিবার সকালে সরব হলেন বিজেপি মুখপত্র সম্বিত পাত্র।

রাহুল গান্ধীকে রাহুল লাহোরি বলে কটাক্ষ করেছেন সম্বিত।
 রবিবার দিল্লিতে বিজেপির সদর কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সম্বিত পাত্র জানিয়েছেন, আন্তর্জাতিক মঞ্চে বিশেষ করে পাকিস্থানে ভারতের সম্মানকে হানি করে চলেছে কংগ্রেস নেতারা। মনে হচ্ছে যেন পাকিস্তানের নির্বাচনে লড়বেন রাহুল গান্ধী। এমন কাজের জন্য রাহুল গান্ধীকে এবার থেকে বিজেপি তরফে রাহুল লাহোরি বলে ডাকা হবে। ভারতের জাতীয় কংগ্রেস পরিণত হয়ে গিয়েছে পাকিস্তান ন্যাশনাল কংগ্রেসে।শতাব্দীপ্রাচীন এই দলটি এখন জিনহার সমর্থকদের প্রার্থীপদ করে চলেছে। এতে কোন সন্দেহ নেই রাহুল গান্ধী ভারতকে ঘৃণা করে।


করোনা রোগ প্রতিরোধে ভারতের সাফল্য তুলে ধরে সম্বিত পাত্র জানিয়েছেন গোটা বিশ্ব দেখেছে যে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে করোনায় সুস্থতার হার সর্বাধিক। করোনা থেকে মৃত্যু কম হয়েছে ভারতে। বিশ্বের আর কোন দেশ ভারতের মতন এতটা গণতান্ত্রিক নয়। কংগ্রেসের উচিত পাকিস্তানকে জিজ্ঞাসা করা যে সেখানকার সংখ্যালঘুদের দশা এত খারাপ কেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top