News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গোৎসব : রাজ্যে পূজা মণ্ডপ পর্যবেক্ষণ প্রশাসনের
Image

দুর্গোৎসব : রাজ্যে পূজা মণ্ডপ পর্যবেক্ষণ প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ করোনা-র প্রকোপে পূজা মণ্ডপ নির্মাণে কঠোর সরকারি নিয়ম পালন বাধ্যতামূলক করেছে ত্রিপুরা সরকার৷ সেই নিয়ম কীভাবে পালন করা হচ্ছে প্রশাসন তদারকি শুরু করেছে৷ নির্দিষ্ট উচ্চতা, খোলা মণ্ডপ তৈরি করতে হবে৷ তা তদারকি করতে বেরিয়ে পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসন সন্তোষ প্রকাশ করেছে৷


জেলা প্রশাসনের চারটি দল ওই দায়িত্বে নিয়োজিত রয়েছে৷ বুধবার সদর ডিসিএম জানিয়েছেন, এখন পর্যন্ত সর্বত্র সরকারি নিয়মাবলী পালন করছেন পূজা আয়োজকরা৷ তিনি বলেন, পূজা মণ্ডপে বিশেষভাবে দেখা হচ্ছে বাইরে থেকে দাঁড়িয়ে দুর্গা প্রতিমা দর্শনের বন্দোবস্ত রয়েছে কিনা৷ কারণ, দর্শনার্থীরা বাইরে থেকেই প্রতিমা দর্শন করে চলে যেতে পারেন এমনই নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত পূজা আয়োজকদের৷

তিনি বলেন, এখন পর্যন্ত সমস্ত ক্লাবে সরকারি নিয়ম পালন করা হচ্ছে৷ পূজা মণ্ডপের কাছে স্বাস্থ্য পরিষেবা, হাত ধোয়ার ব্যবস্থা রাখা হচ্ছে৷ তাছাড়া, পূজা মণ্ডপ বারবার স্যানিটাইজ করার ব্যবস্থাও রাখা হচ্ছে৷ তিনি এদিন সকলকে অনুরোধ জানান, দুগর্োৎসবে নিজেকে নিরাপদে রেখেই প্রতিমা দর্শনে যাবেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top