News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি বন্ধকে সমর্থন ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির
Image

এডিসি বন্ধকে সমর্থন ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷শুক্রবার সংগঠনের পক্ষ থেকে আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে তথ্য জানানো হয়৷ সংগঠনের নেতৃবৃন্দ জানান আইপিএফটি ত্রিপ্রাহা গোষ্ঠীর সঙ্গে তাদের সমঝোতা হয়েছে৷ তাদের মূল দাবী হল এই এলাকাকে নিয়ে ত্রিপুরা রাজ্য গঠন করা৷তাদের এই দাবির প্রতি কোন দল সমর্থন জানালেন সেই দলের সঙ্গে তারা নির্বাচনে আঁতাত করতে প্রস্তুত বলে জানান ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টির নেতৃবৃন্দ৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি এলাকায় ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টিসহ অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলি তৎপরতা শুরু করে দিয়েছে৷ দীর্ঘকাল ধরে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের পরিচালনার দায়িত্বে রয়েছে সিপিআইএম৷

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদলের পর পাহাড়ের সিপিআইএম তাদের ক্ষমতা ধরে রাখতে কতটা সক্ষম হবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ণ দেখা দিয়েছে৷উল্লেখ্য ইতিপূর্বে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গেছে৷ মেয়াদ শেষ হওয়ার পর রাজ্যপাল জেলা পরিষদের একজন প্রশাসক নিযুক্ত করেছেন৷ প্রশাসকের অধীনেই চলেছে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার যাবতীয় কাজকর্ম৷করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচন যথাসময়ে করা সম্ভব হয়নি৷ তবে বিহারে নির্বাচন ঘোষণার পর এবার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচন ঘোষণা করা হতে পারে বলে অনেকেই ধারণা করছেন৷শারদ উৎসবের পর ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রচার আরো বেশি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷সবকটি আঞ্চলিক দল ত্রিপুরা জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া প্রচেষ্টা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে৷তবে এখনো পর্যন্ত যে চিত্র পরিলক্ষিত হচ্ছে তাতে এডিসি এলাকায় মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আইপিএফটি এবং সিপিএম এর মধ্যেই৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top