News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকে আপন করার আগে ভারতকে আপন করতে হবে : মোহন ভাগবত

বিশ্বকে আপন করার আগে ভারতকে আপন করতে হবে : মোহন ভাগবত

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি. স.): বিশ্বকে আপন করার আগে ভারতকে আপন করে নিতে হবে। বুধবার এই কথাই জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডা: মোহন ভাগবত। জীবনযাপনে ভারতীয়ত্ববোধ প্রতিবিম্বিত হওয়া দরকার।বিশ্বগুরু হয়ে ওঠার অর্থ এই নয় যে সে শক্তি প্রদর্শন করবে।বিশ্বগুরু হওয়ার পেছনে মানুষের হৃদয় জিতে নেওয়াটাই ভারতের মূল লক্ষ্য।সেই লক্ষ্যে প্রত্যেক ভারতীয়কে আত্মিক অধ্যাবসায়ের মাধ্যমে কাজ করে যেতে হবে বলে জানিয়েছেন তিনি।বুধবার প্রখ্যাত  সাংবাদিক এবং চিন্তাবিদ মামাজি মানিকচন্দ বাজপেয়ীর শতবর্ষ জন্মজয়ন্তী সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত জানিয়েছেন, নাগরিক জীবনের জন্য অধ্যাবসায়ের মাধ্যমে নিজেকে সমর্পিত করে গিয়েছিলেন মামাজি। 

এদিনের অনুষ্ঠান আয়োজন করেছিল ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় কলাকেন্দ্র। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত আরও জানিয়েছেন, যশ এবং জীবনের সার্থকতা দুটি পৃথক ধারণা।জীবনকে সার্থক করে তুলতে হবে। মামাজি নিজের জীবনকে সার্থক করে তুলেছিলেন।তার জন্যই সংঘ এখনো চলছে। রাজমাতা এবং নরসিংহ রাও যোশী তার বিরুদ্ধে নির্বাচন লড়লেও অবশেষে মামা জির পক্ষে এসে গিয়েছিলেন। সাংবাদিক হিসেবেও মামাজি উচ্চ আদর্শ স্থাপন করে গিয়েছেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করা প্রকাশ জাভরেকর জানিয়েছেন, জাতীয়তাবাদী সাংবাদিকতার ব্র্যান্ড ছিলেন মামাজি।তিনি একটি পরম্পরা রেখে গিয়েছেন তার সম্মান করা আমাদের প্রত্যেকের উচিত।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top