News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-র পরীক্ষা বাড়াতে আরও ৫০ হাজার কিট আনছে মণিপুর সরকার
Image

করোনা-র পরীক্ষা বাড়াতে আরও ৫০ হাজার কিট আনছে মণিপুর সরকার

ইমফল, ৭ অক্টোবর (হি.স.) : করোনা মোকাবিলায় মণিপুর সরকার আরও ৫০ হাজার কিট কিনে আনছে। ২ / ৩ দিনের মধ্যেই ওই কিট এসে পৌঁছবে বলে স্বাস্থ্য দফতরের জনৈক পদস্থ আধিকারিক জানিয়েছেন। বর্তমানে মণিপুরে ১২,২৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৯,৪৮২ জন সুস্থ হয়েছেন। ফলে, রাজ্যে ২,৬৮০ জন করোনা আক্রান্ত সক্রিয় রয়েছেন। 

প্রসঙ্গত, সারা দেশের সাথে মণিপুরেও করোনা সংক্রমণ চারিদিকে ছাড়িয়ে পড়েছে। তাই নমুনা পরীক্ষা অধিকমাত্রায় জরুরি হয়েছে। তবে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ার জন্যও মণিপুর সরকার সবরকম চেষ্টা করছে। এই পরিস্থিতিতে মণিপুরবাসীর সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। 

বর্তমানে মণিপুরে করোনা সংক্রমণের হার ৪.৭৬ শতাংশ। জাতীয় গড় ৭.৭ শতাংশ থেকে অনেক কম। এদিকে, গত ২৪ ঘণ্টায় মণিপুরে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮। ওই তিনজনই মহিলা ছিলেন। তাঁদের মধ্যে ২ জনের বয়স ৮০ এবং একজনের বয়স ৬২। তাঁরা চূড়াচাঁদপুর, ইমফল পশ্চিম এবং ইমফল পুর্বের নাগরিক ছিলেন। মণিপুরে গত ২৪ ঘণ্টায় ১৩৫ জনের দেহে নতুন করে সংক্ৰমণ মিলেছে। তেমনি, ১৪৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে মণিপুরে সুস্থতার হার ৭৭.৪৬ শতাংশ। 

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top