News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় সংবাদিক আক্রান্তের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবীতে ফের পুলিশ সুপারকে ডেপুটেশন
Image

বিলোনীয়ায় সংবাদিক আক্রান্তের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবীতে ফের পুলিশ সুপারকে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৭ সেপ্ঢেম্বর৷৷ বিলোনিয়া বড়পাথরী বাজারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই জন সংবাদ কর্মী আক্রান্ত হয়েছিলেন৷ আক্রমনকারী চার জনের বিরুদ্ধে পি আর বাড়ি থানাতে মামলা দায়ের করার আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও শাসক দলের কর্মী হওয়ার সুবাদে তাদেরকে গ্রেপ্তার করার সাহস দেখাতে পারছে না পুলিশ৷ কিন্ত স্থানীয় শাসক দলের নেতৃত্বরা সাংবাদিকদের মারধরের ঘটনাকে আস্কারা দিয়ে আক্রমনকারী দের বাঁচাতে উঠে পড়ে লেগেছে৷ এমনকি আক্রান্ত দুই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে পাল্টা মামলা করে আক্রমনকারিরা৷ আক্রান্ত দুই জন সাংবাদিকের বিরুদ্ধে যে মামলা দিয়েছে তা নিয়ে বিলোনিয়াতে হাসির রোল সৃষ্টি হয়েছে৷


গত শুক্রবার দুপুরে সাংবাদিক আক্রান্ত হওয়ার পরই স্থানীয় সাংবাদিকের এক প্রতিনিধি দল দক্ষিণ জেলা শাসক, মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিকের সাথে দেখা করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানায়৷
দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস দেন জেলা শাসক, মহকুমা শাসক থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারীক৷ কিন্তু আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত করার পরেও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে রবিবার আবারো স্থানীয় সাংবাদিকের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন দক্ষিণ জেলার পুলিশ সুপার জৈল সিং মিনার সাথে৷ সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে দেখা করে আলোচনা করেন৷ জেলার পুলিশ সুপার সেই দিনের ঘটনার বৃত্তান্ত শুনেন আক্রান্ত দুই সাংবাদিকদের কাছ থেকে৷ ঘটনায় বৃত্তান্ত শুনার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top